চাঁদপুরের রুপালি ইলিশের খ্যাতি ছড়িয়ে পড়েছে অনলাইনেও। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা কিনছেন ইলিশ। এই জনপ্রিয়তাকেই পুঁজি করে সক্রিয় হয়েছে একটি প্রতারক চক্র। বাজারদরের তুলনায় অস্বাভাবিক কম দাম ও নানা লোভনীয় অফারের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে। অর্ডার নিশ্চিত হওয়ার পর বিকাশ, নগদ বা ব্যাংক হিসাবে অগ্রিম টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে চক্রটি।
প্রতারণার কৌশল এখানেই শেষ নয়। অনেক ক্ষেত্রে চাঁদপুরের ইলিশের ছবি ও ভিডিও ব্যবহার করে অন্য জেলার মাছ বিক...