নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি: আগামীর সময়
অনুষ্ঠিত হয়ে গেল নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১ তম বার্ষিক সাধারণ সভা। আজ শনিবার নরসিংদী জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাধারণ এই সভা।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি এবং নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন (বকুল) ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী।
ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, রোগীদের সেবার মান উন্নয়ন ও ডায়াবেটিক সমিতির জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান কেয়া।




