Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

৩৩ টন সরকারি চাল জব্দ, গুদামমালিক আটক

শেরপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:৪৫
৩৩ টন সরকারি চাল জব্দ, গুদামমালিক আটক

শেরপুরের জেরিন রাইস প্রসেসিংয়ের গুদাম। সংগৃহীত ছবি

শেরপুরে বস্তা পরিবর্তন করার সময় ৩৩ টন সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে সদর উপজেলার জেরিন রাইস প্রসেসিংয়ে এই অভিযান চালানো হয়। এ সময় গুদামমালিককে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. বোরহান উদ্দিন (৪২)। তার বাড়ি উপজেলার কসবা ভাটিপাড়া গ্রামে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

আরও পড়ুন

নিরাপত্তা ঝুঁকিতে রসুলপুর খাদ্যগুদাম

০৭ জুন ২০২৬

তিনি জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে চাপাতলী এলাকায় এই  অভিযান চালানো হয়। গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তা চাল জব্দ করা হয়। জব্দ হওয়া চালের পরিমাণ ছিল ৩৩ হাজার ১০০ কেজি। ৫০ কেজির সরকারি চাল ৩০ কেজির বস্তায় ভরে নতুন করে বাজারজাত করার চেষ্টা করছিলেন বোরহান। 

সহকারী কমিশনার মাহমুদুল বলেছেন, ‘অভিযোগ রয়েছে, কম দামে পুরনো (২০১৯ থেকে ২০২৫ সালের) বস্তার চাল সংগ্রহ করে ২০২৬ সালের নতুন বস্তায় ভরে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিলেন বোরহান।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানার ভাষ্য, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জব্দআটকশেরপুর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise