Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নিরাপত্তা ঝুঁকিতে রসুলপুর খাদ্যগুদাম

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৩:২৭
নিরাপত্তা ঝুঁকিতে রসুলপুর খাদ্যগুদাম

ছবি: আগামীর সময়

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর সরকারি খাদ্যগুদামে সাতটি নিরাপত্তা প্রহরীর পদ থাকলেও দায়িত্ব পালন করছেন দুজন। দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারণে গুরুত্বপূর্ণ এ সরকারি স্থাপনাটির নিরাপত্তা ব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুলদী নদীর তীরঘেঁষা রসুলপুর সরকারি খাদ্যগুদামে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী না থাকায় নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। সাতজন প্রহরীর কাজ করতে হচ্ছে মাত্র দুজনকে। এর মধ্যে একজন নিরাপত্তা প্রহরী মো. জসীম উদ্দিনকে গুদাম কর্মকর্তার দাপ্তরিক কাজও করতে হয়।

খাদ্যগুদাম পরিদর্শক (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, নিয়ম অনুযায়ী সাতজন নিরাপত্তা প্রহরী পালাক্রমে দায়িত্ব পালনের কথা থাকলেও দীর্ঘদিন খালি রয়েছে পদগুলো। ফলে দুজন প্রহরীকে ১২ ঘণ্টা করে দায়িত্ব পালন করতে হচ্ছে দুই শিফটে। তার ভাষ্য, এভাবে গুদামের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি জানান, গুদামে বিপুল পরিমাণ খাদ্যশস্য সংরক্ষণ করা হলেও পরিচ্ছন্নতা রক্ষার জন্য রয়েছেন মাত্র একজন ঝাড়ুদার। এ ছাড়া উপসহকারী খাদ্য কর্মকর্তা (এএসআই) পদটিও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে একজন পরিদর্শককেই গুদামের সার্বিক কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।


আরও পড়ুন

ইসরায়েলি হামলার মধ্যেই জরুরি পাকিস্তান সফরে লেবাননের সেনাপ্রধান

০৭ জুন ২০২৬

সংশ্লিষ্টদের মতে, জনবল সংকটের কারণে অনেক সময় অরক্ষিত থাকে খাদ্যগুদাম কমপাউন্ডের বিভিন্ন অংশ। গুদামের বিভিন্ন স্থাপনায় স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলোও সব সময় সচল থাকে না।

স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ এই সরকারি স্থাপনায় দ্রুত জনবল নিয়োগ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। অন্যথায় যেকোনো সময় নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা যায়, দুপুরের দিকে গুদামের প্রধান ফটক পেরিয়ে ভেতরে একাধিক বহিরাগত নারী-পুরুষকে অবাধে চলাফেরা করতে। তাদের কেউ কেউ গাছ থেকে ঝরে পড়া জাম সংগ্রহ করছিলেন।

এদিকে রসুলপুর খাদ্যগুদামের কম্পিউটার অপারেটরের পদও কয়েক বছর ধরে শূন্য রয়েছে বলে জানা গেছে।

গজারিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সাজোয়ার রহমান জানিয়েছেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের খাদ্য পরিদর্শক ও উপখাদ্য পরিদর্শকের দুটি পদ বর্তমানে শূন্য রয়েছে। পুরো কার্যালয়ে বর্তমানে কর্মকর্তা-কর্মচারী রয়েছেন মাত্র দুজন।

মুন্সিগঞ্জনিরাপত্তা ঝুঁকিরসুলপুর খাদ্য গুদামজনবল সংকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট