Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

গোপালগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৭:৪০
নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ছবি: আগামীর সময়

আদালত চলাকালীন বিচারকের ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানা আহত হয়েছেন। মাথায় আঘাত পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

আজ বুধবার গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ ঘটে এ ঘটনা। এ ঘটনাকে কেন্দ্র করে জেলা আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়ার আদালত চলাকালীন আদালতকক্ষের পেছনের সারিতে কয়েকজন আইনজীবী কথা বলছিলেন। এ সময় বিচারক ক্ষুব্ধ হয়ে একটি কাচের পেপার ওয়েট আইনজীবীদের লক্ষ্য করে ছুড়ে মারেন। সেটি শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহার মাথায় আঘাত লাগলে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন।


আরও পড়ুন

শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই ডিজিকে হাইকোর্টে তলব

২২ জুলাই ২০২৬


জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান বিচারকের এ আচরণকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এম এ আলম সেলিমও। নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়ার বক্তব্য জানতে তার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।


আদালতবিচারকআইনজীবীচিকিৎসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: