Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভিসি নিয়োগ

ডুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভে হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৭:২০
ডুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভে হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

সংগৃহীত ছবি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে ক্যাম্পাস এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় শিক্ষার্থী, পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের ভাষ্য, রবিবার সকালে নবনিযুক্ত ভিসি ড. মোহাম্মদ ইকবালকে ‘লাল কার্ড’ দেখানোর কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু হয়। পরে শিক্ষার্থীরা প্রধান ফটকে অবস্থান নিয়ে ভিসিকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে একটি মাইক্রোবাসে করে বিপুলসংখ্যক বহিরাগতকে সঙ্গে নিয়ে ভিসি ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতরা গেট ভেঙে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা চালায় এবং তাদের ওপর হামলা করে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় উভয়পক্ষই ইট-পাটকেল নিক্ষেপ করে।

আরও পড়ুন

চিকিৎসকের ওপর হামলায় মামলা, গ্রেপ্তার ৬

১৭ মে ২০২৬

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকেই ধাওয়া দেয় এবং কাঁদানে গ্যাস ছোড়ে। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও দুপুর পর্যন্ত ক্যাম্পাস এলাকা থমথমে। সংঘর্ষের মুখে নবনিযুক্ত ভিসি ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে ফিরে যান। পরে বেলা তিনটার দিকে এসে ডুয়েটের ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। তিনি শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং অফিসের কিছু কাজও করেছেন বলে জানা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের নেতৃত্বে বহিরাগত কিছু লোক ভিসির পক্ষে অবস্থান নেয় এবং তাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। তবে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুকুর এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, এ ঘটনার সঙ্গে মহানগর ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। তার ভাষ্য, ডুয়েটে ছাত্রদলের আলাদা ইউনিট রয়েছে এবং তারাই ক্যাম্পাসে রাজনীতি করে।

শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের মতো বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দেওয়া উচিত। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, প্রশাসনিক বাস্তবতা ও শিক্ষার্থীদের প্রয়োজন সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা বেশি থাকায় তারা দায়িত্ব কার্যকরভাবে পালন করতে পারবেন।

ডুয়েটের শিক্ষার্থী মিনহাজুল আলম অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগতরা হামলা চালিয়েছে। তিনি হামলাকারীদের বিচারের দাবি জানান।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ভিসি নিয়োগকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। রোববার সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে গত বৃহস্পতিবার ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই সাধারণ শিক্ষার্থীরা এর বিরোধিতা করে আন্দোলনে নামেন। শিক্ষক নেতারাও অভ্যন্তরীণ শিক্ষক থেকে ভিসি নিয়োগের দাবি তোলেন।


ডুয়েটঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের বিক্ষোভে হামলাছাত্রদল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে