Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চিকিৎসকের ওপর হামলায় মামলা, গ্রেপ্তার ৬

শরীয়তপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৬:৫২
চিকিৎসকের ওপর হামলায় মামলা, গ্রেপ্তার ৬

হামলায় গুরুতর আহত চিকিৎসককে এয়ার অ্যাম্বুল্যান্সে আনা হচ্ছে রাজধানীতে। ছবি: আগামীর সময়

শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুর জেরে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় হয়েছে মামলা। গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে। এ ছাড়া ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করেছেন জেলা সিভিল সার্জন।

শনিবার সন্ধ্যায় সদর হাসপাতালের চিকিৎসক আকরাম এলাহি পালং মডেল থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করে মামলা করেছেন। নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

হাসপাতালসূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাশখান এলাকার লাল মিয়া কাজী (৫০) বুকে ব্যথা নিয়ে ভর্তি হন হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এরপর ‘চিকিৎসক দেরিতে এসেছেন’- এমন অভিযোগ তুলে স্বজনরা হট্টগোল শুরু করেন। একপর্যায়ে ২০ থেকে ২৫ জন জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর চালায়।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলাকারীরা জরুরি বিভাগের চিকিৎসক নাসির ইসলামকে মারধর করে কক্ষ থেকে বের করে দিয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক নাসিরকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

হামলায় আহত হয়েছেন হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য সোহেল সরদার, কামরুল, আজিজুল হক ও কাউসার। তারা ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিতু আক্তারের অভিযোগ, ‘রোগীর মৃত্যুর পর হঠাৎ করেই স্বজনরা পরিকল্পিতভাবে জরুরি বিভাগে হামলা চালায়। আমাদের চিকিৎসকের অবস্থা অত্যন্ত গুরুতর।’

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী সন্দেহে গ্রেপ্তার করেছে সলেমান কাজী ওরফে আল-আমিন (৩০), জসিম কাজী (৪০), আব্দুল জলিল কাজী (৩২), রবিউল কাজী (৩২) ও জায়েদা বেগমকে (৬০)। গ্রেপ্তার আরেকজনের পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।

শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন জানালেন, চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে ঘটনা তদন্তে। আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালে হামলা ও চিকিৎসকদের ওপর আক্রমণের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত- মন্তব্য জেলা প্রশাসক তাহসিনা বেগমের। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনিব্যবস্থা নেওয়া হবে বলে করলেন হুঁশিয়ার।

শরীয়তপুরচিকিৎসকহাসপাতালে হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি