Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ময়মনসিংহে ৫ মাসে ৫৫ খুন

  • জমি নিয়ে বিরোধেই খুনের ঘটনা বেশি
  • জুলাই মাসে ১৬ খুন
নিয়ামুল কবীর সজল, ময়মনসিংহ
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০২:২৭
ময়মনসিংহে ৫ মাসে ৫৫ খুন

গ্রাফিকস: আগামীর সময়

গত ১৩ আগস্ট দুপুরে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে খুন হন রাব্বী (২৭) নামে এক যুবক। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে আটক হন আব্দুল খালেক (২৬)। খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে তিনি জানিয়েছেন, জমিজমার বিরোধ থেকেই ঘটেছে এ হত্যাকাণ্ড। এর আগে গত ৫ আগস্ট ফুলবাড়িয়ার এনায়েতপুর ইউনিয়নে আবু রায়হান নামে (৪০) এক ব্যক্তির ১৫ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। তিনি কাস্টমসের সিপাহি ছিলেন।

ময়মনসিংহ জেলায় খুনের ঘটনা ঘটছে অহরহ। জমি নিয়ে বিরোধের জেরেই বেশিরভাগ খুনের ঘটনা ঘটছে। এ ছাড়া পাওনা টাকা নিয়ে বিরোধ, পরকীয়ার জের, তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কিসহ বিভিন্ন কারণে ঘটছে হত্যাকাণ্ড।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছর মার্চ থেকে জুলাই পর্যন্ত পাঁচ মাসে জেলায় ৫৫টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে জুলাই মাসে ঘটেছে ১৬টি। চলতি মাসেও একাধিক হত্যাকাণ্ড ঘটেছে। তবে পুলিশের দাবি, প্রায় ৯০ শতাংশ খুনের ঘটনায়ই জড়িতদের গ্রেপ্তারে সক্ষম হয়েছে তারা।

পুলিশের দেওয়া তথ্য ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই মধ্যরাতে সদর উপজেলার চরঈশ্বরদিয়া এলাকায় খুন হন রাজীব মিয়া (২৫) নামে এক অটোরিকশাচালক। খুনিরা চালককে হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

গত ৫ জুলাই গৌরীপুর উপজেলার ভাংনামারীই ইউনিয়নের আব্দুল বারেক আকন্দ (৫৫) বাড়ি ফেরার সময় দুর্বৃত্তদের হাতে খুন হন। ১১ জুলাই তারাকান্দার রোয়াপাড়া গ্রামে আড়াই বছরের এক শিশুর লাশ পাওয়া যায় জমির আইলে। একই দিনে ফুলপুর উপজেলার ধীতপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ইউসুফ আলীকে (৭৪) হত্যা করে প্রতিপক্ষ।

১২ জুলাই তারাকান্দা উপজেলার মাধবপুর গ্রামে ভাতিজা আলামিনের ছুরিকাঘাতে নিহত হন আক্রাম মিয়া (৫৫)। ১৩ জুলাই একই উপজেলার নগুয়া গ্রামে আলামিনের বাড়িতে হামলা হলে তার মা নূরজাহান আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

১৮ জুলাই রাতে গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ডেঙ্গার মোড়সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন আব্দুল মান্নান ওরফে মন্নাফ (৬৫) নামে এক ব্যক্তি।

৭ জুন রাতে গফরগাঁও উপজেলা সদরের মাজার রোডে দুর্বৃত্তদের হাতে নিহত হন কলেজছাত্র নাহিয়ান রবিন (২৪)। ১ জুন ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে মারা যান আব্দুল বাছেদ (৩৫)। ২ জুন ময়মনসিংহ সিটি করপোরেশনের চরঈশ্বরদিয়া এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন রানা মিয়া (৩৩) নামে বিএনপির এক কর্মী।

৪ মে রাতে ধোবাউড়া উপজেলার দীঘিরপাড় এলাকায় দুলাল খাঁ নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ৮ মে মুক্তাগাছা উপজেলার জমিনপুর এলাকায় শিশু সাদমান রাফি নিখোঁজ হয়। ১০ মে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সাদমান রাফি নিখোঁজ হওয়ার পর তার অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেছিল। ২০ মে গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় গাছে বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথা মাটিতে পড়েছিল। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, এ খুনের ঘটনা ঘটেছে পরকীয়ার জেরে।

২৩ মে মুক্তাগাছা উপজেলার রসুলপুরে পাওনা ৩ হাজার টাকার জন্য গলা কেটে হত্যা করা হয় শফিকুল ইসলাম নামে এক যুবককে। ১৪ এপ্রিল ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০ টাকার জন্য ভাতিজার ছুরিকাঘাতে নিহত হন আয়েশা খাতুন নামে এক নারী। ২৯ এপ্রিল রাতে ময়মনসিংহের ফুলপুরে জমি লিখে না দেওয়ায় কুপিয়ে হত্যা করা হয় আয়েশা খাতুন নামে এক বৃদ্ধকে।

এ ব্যাপারে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানালেন, জমিসংক্রান্ত বিরোধ, পারিবারিক বিরোধ এসব বিষয়ে সতর্ক থাকতে থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

খুনআটকবিরোধপরকীয়ানিহতময়মনসিংহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে