Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ২০:০৪
কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড পাওয়া আসামি মফিজুল ইসলাম— সংগৃহীত

কুমিল্লায় শিশু শিক্ষার্থী তাজরিন সুলতানা ঝুমুর (৯) ধর্ষণ ও হত্যা মামলায় মফিজুল ইসলাম মফু নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত মফিজুল ইসলাম মফুকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মফিজুল ইসলাম মফু কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৯ এপ্রিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের খেয়াইশ গ্রামের সোনালী শিশু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ঝুমুর স্কুল শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরে এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ঝুমুর খেয়াইশ গ্রামের প্রবাসী জাকির হোসেনের একমাত্র মেয়ে ছিল।

আরও পড়ুন

এমপি নজরুলের ভিডিওকাণ্ডে বেকায়দায় জামায়াত, বিএনপির বিক্ষোভ-উচ্ছ্বাস

২৩ জুলাই ২০২৬

পুলিশ জানায়, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহত শিশুর মা রাজিয়া আক্তার বাদী হয়ে সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম মফুকে একমাত্র আসামি করে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইমাম উদ্দিন বলেছেন, ‘গ্রেপ্তারের পর আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে আসামি শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন।’

নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-১ এর পিপি বদিউল আলম সুজন বললেন, ‘মামলার বিচারিক কার্যক্রম শুরুর পর ১৯ কার্যদিবসে বিচার সম্পন্ন করে আদালত মৃত্যুদণ্ডের এ রায় দিয়েছেন।’

কুমিল্লামৃত্যুদণ্ডশিশু ধর্ষণ ও হত্যা মামলা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

    ৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৮

    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    ২৩ জুলাই ২০২৬, ০০:০০

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    ২৩ জুলাই ২০২৬, ০০:০৯

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ২৩ জুলাই ২০২৬, ০০:২৭

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৫

    যেকোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগ

    যেকোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগ

    ২৩ জুলাই ২০২৬, ০৩:৩০

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৮

    দেশীয় মিল নাকি আমদানি, চুক্তি না এমওইউ

    দেশীয় মিল নাকি আমদানি, চুক্তি না এমওইউ

    ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৯

    রাত বাড়তেই উত্তপ্ত দিল্লির যন্তর-মন্তর

    রাত বাড়তেই উত্তপ্ত দিল্লির যন্তর-মন্তর

    ২৩ জুলাই ২০২৬, ০১:৫১

    যন্ত্র আছে জনবল নেই

    যন্ত্র আছে জনবল নেই

    ২৩ জুলাই ২০২৬, ০৫:১০

    ‘ভুতুড়ে’ সিরিজ খেলে ফিরল বাংলাদেশ

    ‘ভুতুড়ে’ সিরিজ খেলে ফিরল বাংলাদেশ

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫

    ইরানে নতুন দফায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

    ইরানে নতুন দফায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

    ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৬

    শপিং ব্যাগে ৪ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

    শপিং ব্যাগে ৪ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

    ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৮

    মর্নিং স্টার

    মর্নিং স্টার

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪২

    নেই সিমন-ইয়ামাল

    নেই সিমন-ইয়ামাল

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫

    advertiseadvertise