Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছাত্রদলের ধাওয়ায় থানায় শিবির নেতাকর্মীদের আশ্রয়

মাগুরা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৭:৫৩
ছাত্রদলের ধাওয়ায় থানায় শিবির নেতাকর্মীদের আশ্রয়

মাগুরা ছাত্রদলের ধাওয়ায় দৌড়াচ্ছেন শিবির নেতাকর্মীরা— সংগৃহীত

মাগুরার শ্রীপুর সরকারি কলেজের সামনে ইসলামী ছাত্রশিবিরের সিরাত প্রতিযোগিতার প্রচারণামূলক পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একপর্যায়ে শিবিরের নেতাকর্মীদের ধাওয়া দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের বিরুদ্ধে। পরে নিরাপত্তার জন্য শিবিরের নেতাকর্মীরা শ্রীপুর থানায় আশ্রয় নেন বলে দাবি করেছেন সংগঠনটির উপজেলা সভাপতি।

আজ শনিবার দুপুর ১২টার দিকে শ্রীপুর সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেছেন, ‘উপজেলা ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী সিরাত প্রতিযোগিতার প্রচারণার জন্য কলেজের সামনে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় কলেজ শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাদের কলেজের দেয়ালে পোস্টার না লাগিয়ে বাইরে অন্য কোথাও লাগানোর অনুরোধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।

আরও পড়ুন

ভাতা পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়, পদ হারালেন বিএনপির দুই নেতা

০৮ আগস্ট ২০২৬

ওসি বলেন, ‘পরে তারা আমার সঙ্গে যোগাযোগ করে থানার সামনে আসেন। থানার বাইরে দুই পক্ষের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়ে যায়। তবে থানার ভেতরে কেউ আশ্রয় নেয়নি।’

তবে শ্রীপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রিফাতের দাবি, পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা শিবিরের নেতাকর্মীদের ধাওয়া ও হামলা করেন। এ সময় আত্মরক্ষার্থে তারা থানায় গিয়ে আশ্রয় নেন।

অভিযোগের বিষয়ে স্থানীয় ছাত্রদল নেতা মেহেদী হাসান অন্তর বলেছেন, ‘সকালে তিনি কলেজে গিয়ে দেখতে পান, শিবিরের নেতাকর্মীরা কলেজের প্রধান ফটকে পোস্টার লাগাচ্ছেন। তখন আমি তাদের প্রধান ফটকে পোস্টার না লাগিয়ে অন্য কোথাও লাগানোর অনুরোধ করি। আমি কাউকে গালাগাল করিনি এবং কোনো পোস্টারও ছিঁড়িনি। পরবর্তীতে ধাওয়া দেওয়ার যে ঘটনা ঘটেছে, সেখানে আমি ছিলাম না।’

বিকালে শ্রীপুর থানার ওসি ওলি মিয়া বললেন, ‘এ ঘটনায় দুই পক্ষই থানার সামনে এসেছিল। তবে থানার ভেতরে কেউ আশ্রয় নেয়নি। পরে তারা নিজেরাই বিষয়টি মীমাংসা করে চলে গেছে।’


ছাত্রদলমাগুরাশিবির
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: