Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ০১ মে ২০২৬, ১৭:১৫
মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার

ছবি: আগামীর সময়

আজ মহান মে দিবস। বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার, ন্যায্য মজুরি ও মানবিক কর্মপরিবেশের দাবিতে নানা কর্মসূচি পালিত হলেও রাজশাহী নগরীর টিকাপাড়ায় ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে কয়েকজন শিশু দিনভর কাজ করেছে জীবিকার তাগিদে। তাদের কাছে মে দিবস অন্য দিনের মতোই সাধারণ।

টিকাপাড়া ঈদগাহ এলাকার একটি মুরগির দোকানে সকাল থেকেই ক্রেতার ভিড়। সেই ব্যস্ততার মধ্যেই কাজ করছে ১৬ বছর বয়সী তাওহিদ। সঙ্গে আছে নাফিস ও সজীব নামের আরও দুই শিশু। কেউ পলিথিন ধরছে, কেউ পারসেল দিচ্ছে। ক্লান্ত চোখে বিরামহীন কাজ করে যাচ্ছে তারা।

তাওহিদ নবম শ্রেণির শিক্ষার্থী। রাজশাহী নগরীর জাতীয় তরুণ সংঘ একাডেমী স্কুলে পড়ে। তার বাবা অসুস্থ হওয়ায় সংসারের একমাত্র উপার্জনের পথ এখন এই দোকান। সে জানায়, ‘বাবা অসুস্থ, কাজ না করলে চলবে না। সপ্তাহে তিন দিন স্কুলে যাই, বাকি সময় দোকানে থাকি। রাতে প্রাইভেট পড়ি।’

শিশু বয়সে পড়াশোনা, খেলা আর স্বপ্ন দেখার কথা থাকলেও তাওহিদের বাস্তবতা ভিন্ন। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে তাকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা বা ৯টা পর্যন্ত কাজ করতে হয়।

দোকানে সাহায্য করতে এসেছে চতুর্থ শ্রেণির ছাত্র সাইফি। প্রতিবেশীর বিপদের কথা শুনে নিজে থেকেই এগিয়ে এসেছে সে। ছোট ছোট কাজে ব্যস্ত থেকে জানায়, ‘ভাইয়ের বাবা অসুস্থ, তাই হেল্প করছি।’

আরও পড়ুন

‘ওমার কামাইয়ে খাওয়া চলে, নিজের কামাইয়ে কিস্তি দেই’

০১ মে ২০২৬

তাওহিদ জানায়, দোকানটির আয়েই তাদের সংসার চলে। শুক্রবারে ১২ থেকে ১৩ হাজার টাকা এবং অন্যান্য দিনে ৭ থেকে ৮ হাজার টাকা বিক্রি হয়। এই আয়ের লাভের ওপরই পুরো পরিবার নির্ভরশীল হওয়ায় মে দিবসেও দোকান বন্ধ রাখার সুযোগ নেই।

শ্রমিক দিবসে শ্রমিক অধিকার নিয়ে প্রশ্ন করা হলে তাওহিদসহ অন্যরা কিছুই জানাতে পারেনি। তাদের কাছে ‘অধিকার’ শব্দটি এখনো বইয়ের পাতাতেই সীমাবদ্ধ।

শুধু শিশুরাই নয়, একই দিনে কাজ করেছেন অনেক দিনমজুর শ্রমিকও। নির্মাণ শ্রমিক মাহাতাব উদ্দিন উল্লেখ করেন, ‘আজ ছুটি জানি। কিন্তু জরুরি কাজ থাকায় আসতে হয়েছে। আমরা দিন আনি দিন খাই, না এলে আয় হয় না।’

আরেক শ্রমিক আমিনুল ইসলাম মন্তব্য করেন, ‘শ্রমিক দিবস পালন করলে সেদিনের আয় বন্ধ হয়ে যায়। তখন খরচ চলবে কীভাবে?’ তিনি মনে করেন, ছুটির দিনে কাজ বন্ধ রাখতে হলে শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ বা মজুরির ব্যবস্থা থাকা উচিত।

মে দিবস শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রতীক হলেও বাস্তবে অনেক শ্রমিক ও শিশু জীবিকার তাগিদে সেই দিনেও কাজ করতে বাধ্য হচ্ছে। দারিদ্র্য, অসুস্থতা ও সামাজিক নিরাপত্তার অভাব তাদের খুব অল্প বয়সেই দায়িত্বের বোঝা কাঁধে তুলে দিচ্ছে। ফলে শিক্ষা, স্বাভাবিক বেড়ে ওঠা ও শৈশবের স্বপ্ন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্রয়োজনের চাপে।


মে দিবস ২০২৬রাজশাহীশিশুশ্রম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি