Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আমন ধানে কারেন্ট পোকার হানা, দিশাহারা কৃষক

  • কীটনাশক স্প্রেতেও মিলছে না সুফল
  • আক্রান্ত ধানক্ষেতের খড়ও খেতে চায় না গবাদি পশু
  • গরম ও আর্দ্র আবহাওয়ায় বেড়েছে পোকার প্রকোপ
স্বপন চৌধুরী, রংপুর
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৮
শেয়ার করুন:
আমন ধানে কারেন্ট পোকার হানা, দিশাহারা কৃষক

সংগৃহীত ছবি

রংপুর অঞ্চলে মাঠ জুড়ে এখন পাকা আমন ধানের সোনালি আভা। ফসল ঘরে তোলার অপেক্ষায় কৃষকরা। ঠিক এমন সময় ধানক্ষেতে হানা দিয়েছে বাদামি গাছ ফড়িং; স্থানীয়ভাবে পরিচিত ‘কারেন্ট পোকা’। পোকাটি ধানগাছের রস চুষে খেয়ে সবুজ ক্ষেতকে পরিণত করছে বিবর্ণ খড়ে। দফায় দফায় উচ্চমূল্যের কীটনাশক স্প্রে করেও মিলছে না সুফল। কোথাও কোথাও পুরো ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় দিশাহারা কৃষকরা। শেষ সময়ে এসে পোকার এমন আক্রমণে আমনের উৎপাদন কমার পাশাপাশি খাদ্যনিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

সরেজমিনে রংপুর মহানগরসহ পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠ জুড়ে পাকা ধানের সোনালি রঙ। তবে অনেক ক্ষেতের বিভিন্ন অংশ বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণে পরিণত হয়েছে শুকনো খড়ে। পোকার ব্যাপক আক্রমণ দেখা গেছে কুকরুল, ফুল আমেরতল ও চব্বিশ হাজারী এলাকায়। ক্রমেই বাড়ছে আক্রান্ত ক্ষেতের পরিধি। পোকা দমনে ধারদেনা করে কীটনাশক স্প্রে করছেন কৃষকরা। তাতেও কাজ না হওয়ায় কেউ কেউ তামাকের গুঁড়া ছিটানোসহ অবলম্বন করছেন স্থানীয় পদ্ধতি।

চব্বিশ হাজারী এলাকার কৃষক হামিদুর রহমান জানালেন, সম্প্রতি বৃষ্টির পর হঠাৎ করেই উঠতি আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ দেখা দেয়। দু-এক দিনের মধ্যেই পোকা ধানগাছের রস চুষে খেয়ে গাছ শুকিয়ে ফেলছে। কুকরুলের কৃষক নয়ন মিয়ার অভিযোগ, দুদিন পরপর উচ্চমূল্যের কীটনাশক স্প্রে করেও দমন করা যাচ্ছে না পোকা। দুর্দিনে পাওয়া যাচ্ছে না কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শও।

গঙ্গাচড়ার দোলাগান্না এলাকার কৃষক আব্দুস সবুরের আক্ষেপ, পোকার আক্রমণে পুরোপুরি নষ্ট হয়েছে তার এক বিঘা জমির ধান। সেখান থেকে ঘরে উঠবে না এক ছটাক ধানও। ‘ওষুধ দিয়াও পোকা পালায় না। এবার তামাকের গুঁড়া দিয়া দেকি, কাম হয় কী না’— বলছিলেন বেতগাড়ির লাঙ্গলের হাট এলাকার কৃষক শমশের আলী।

একই অভিযোগ ফুটে উঠল পীরগাছার প্রতাপ জয়সেন এলাকার কৃষাণী সুফিয়া বেগমের কণ্ঠে। ‘এ পর্যন্ত ক্ষ্যাতোত পাঁচবার ওষুধ দিচি, তারপরও পোকা দমন হয় না। সউগ ধান পোকায় খাইলে হামরা বাঁচমো কী খ্যায়া!’ কৃষকদের ভাষ্য, আক্রান্ত জমির ধান তো নষ্ট হচ্ছেই, এমনকি ওই জমির খড়ও খেতে চায় না গবাদিপশু। ফলে উৎপাদন ব্যয়ের পাশাপাশি বাড়ছে লোকসানের পরিমাণও।

কৃষি বিভাগ জানায়, ধানগাছের গোড়ায় বসে রস শুষে খায় বাদামি গাছ ফড়িং। এতে গাছ পুড়ে যাওয়ার মতো বিবর্ণ হয়ে শুকিয়ে মারা যায়। এ অবস্থাকে বলা হয় ‘হপার বার্ন’। এক জোড়া পোকা তিন থেকে চার প্রজন্মে প্রায় ৩৫ লাখ পোকার জন্ম দিতে পারে এবং অতিক্রম করতে পারে ৫০ মাইল পর্যন্ত। বীজতলা থেকে ধান পরিপক্ব হওয়া পর্যন্ত যেকোনো সময় আক্রমণ হতে পারে এ পোকার। সাম্প্রতিক বৃষ্টির পর গরম ও আর্দ্র আবহাওয়া পোকার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করায় আক্রমণ বেড়েছে এবার।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক সাইফুল আলম জানালেন, মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত তদারকি ও পরামর্শ দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে পোকা দমনে জমির আইল পরিষ্কার, সঠিক দূরত্বে চারা রোপণ, প্রতি ১০ সারি পরপর এক সারি ফাঁকা রাখা এবং ইউরিয়া সার ধাপে ধাপে ব্যবহারের পরামর্শ দেন তিনি। আক্রান্ত জমির পানি সরিয়ে সাত-আট দিন শুকনা রাখা, নাড়া পুড়িয়ে ফেলা, আলোক ফাঁদ ব্যবহার, ধানগাছ ফাঁকা করে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা এবং হাঁস ছেড়ে পোকা খাওয়ানোর পরামর্শও দেন। আক্রমণ বেশি হলে ফরচুনেট, পাইটাপ, পাইরাজিন, সাবা, গ্লামোর ও একতারা জাতীয় কীটনাশক অনুমোদিত মাত্রায় প্রয়োগের কথা জানিয়েছেন তিনি।

পোকাসোনালিধানআমন ধানআভাকৃষকধানক্ষেতবিবর্ণকীটনাশকখাদ্যনিরাপত্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!