Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভরা মৌসুমেও ইলিশের আকাল

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১১
ভরা মৌসুমেও ইলিশের আকাল

মেঘনা নদীতে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত ইলিশ

মেঘনা নদীতে চলছে ইলিশের ভরা মৌসুম। নদীতে বেড়েছে জেলেদের ব্যস্ততা। ঘাটে ফিরছে একের পর এক নৌকা ও ট্রলার। তবে প্রত্যাশা অনুযায়ী ইলিশ না পাওয়ায় হতাশ জেলেরা। মাছ কম পাওয়ার পাশাপাশি বেড়েছে আহরণ ব্যয়। ফলে ভরা মৌসুমেও অনেক জেলের মুখে হাসি নেই।

অন্যদিকে স্থানীয় বাজারে ইলিশের দাম চড়া। এক কেজি ওজনের একটি ইলিশের দাম চাওয়া হচ্ছে ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। ২০০ গ্রাম ওজনের একটি ইলিশের দামও প্রায় ১ হাজার ৫০০ টাকা। ফলে নিম্ন ও মধ্যবিত্তের অনেক ক্রেতার নাগালের বাইরে চলে গেছে ইলিশ।

লক্ষ্মীপুরের রায়পুরের আলতাফ মাস্টার ঘাট, রাহুল ঘাট, পুরান বেড়ি, মেঘনা বাজার ঘাট, চান্দার খাল, হাজীমারা ও সাজু মোল্লার ঘাটসহ বিভিন্ন এলাকায় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আগের তুলনায় মেঘনায় ইলিশ কম পাওয়া যাচ্ছে বলে তাদের অভিযোগ।

জেলেরা জানিয়েছেন, একটি নৌকা বা ট্রলার নিয়ে নদীতে যেতে জ্বালানি তেল, বরফ, খাবার ও শ্রমিকের মজুরি বাবদ বড় অঙ্কের টাকা খরচ হয়। কখনো কখনো একাধিক দিন নদীতে অবস্থান করেও আশানুরূপ মাছ পাওয়া যায় না। মাছ বিক্রির পর জ্বালানি, বরফ ও শ্রমিকের মজুরি পরিশোধ করতেই অনেকের হাতে তেমন টাকা থাকে না।

ফলে ভরা মৌসুমেও লোকসানের আশঙ্কায় রয়েছেন তারা। কয়েকজন জেলের ভাষ্য, আগে একটি ট্রিপে যে পরিমাণ মাছ পাওয়া যেত, এখন অনেক সময় তার তুলনায় কম মাছ মিলছে। অথচ আহরণের খরচ কমেনি।

রায়পুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, স্থানীয় মেঘনার ইলিশের পাশাপাশি চট্টগ্রাম থেকে আনা ইলিশও বিক্রি হচ্ছে। স্থানীয়দের ধারণা, পিকআপভ্যানে করে চট্টগ্রাম থেকে এসব ইলিশ এনে রায়পুরের বিভিন্ন বাজারে বিক্রি করা হচ্ছে। স্থানীয় ইলিশের সরবরাহ কম থাকায় বাইরের এলাকার ইলিশের ওপর নির্ভর করতে হচ্ছে ক্রেতাদের।

স্থানীয় কয়েকজন ক্রেতা জানিয়েছেন, মেঘনার ইলিশের স্বাদ ও ঘ্রাণ অন্য এলাকার ইলিশের তুলনায় আলাদা। তবে বাজারে স্থানীয় ইলিশের সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে অন্য এলাকার ইলিশ কিনতে হচ্ছে তাদের।

উপজেলার মীরগঞ্জের সাপ্তাহিক হাটে বাজার করতে এসেছিলেন হান্নান। তিনি রাজমিস্ত্রির জোগালির কাজ করেন। তার দৈনিক মজুরি ৫০০ টাকা। সপ্তাহে দু-এক দিন কাজ না থাকায় আয় আরও কমে যায়।

হান্নান বলেছেন, ‘চাল, ডালসহ সংসারের প্রয়োজনীয় বাজার করতেই হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে ছেলে ইলিশ খাওয়ার বায়না ধরেছে। ইলিশের দোকানে এসে তো মাথায় হাত। ২০০ গ্রাম ওজনের একটি ইলিশের দাম চাচ্ছে ১ হাজার ৫০০ টাকা। আর এক কেজি ওজনের ইলিশের দাম ৫ হাজার টাকা। ইলিশ আমাদের গরিবের কপালে নেই। এটা এখন বড়লোকের খাবার।’

নদীতে মাছ কম পাওয়ায় জেলেদের সংসারেও টানাপড়েন চলছে। তাদের অভিযোগ, ইলিশের দাম বেশি হলেও সেই বাড়তি আয়ের পুরো সুবিধা তারা পাচ্ছেন না। কারণ মাছ কম পাওয়ার কারণে আহরণ ব্যয় তুলতেই অনেককে হিমশিম খেতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধ করা না গেলে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের ভবিষ্যৎ আরও সংকটে পড়তে পারে। এসব জালে ইলিশের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ ও পোনা নির্বিচারে ধরা পড়ছে বলে তাদের দাবি। এতে মাছের প্রজনন ও বংশবিস্তারে নেতিবাচক প্রভাব পড়ছে।

রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন জানিয়েছেন, নদীর বিভিন্ন অংশে চর পড়ে যাওয়াও ইলিশের বিচরণ ও প্রাপ্যতায় প্রভাব ফেলতে পারে। তবে বর্তমানে রায়পুরের মেঘনা অংশে মোটামুটি ভালোই ইলিশ পাওয়া যাচ্ছে।

তিনি আরও জানান, নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার ও অবৈধ জাল ব্যবহার বন্ধে মৎস্য বিভাগ নিয়মিত অভিযান চালাচ্ছে। চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা বন্ধেও অভিযান চলছে। এসব অভিযানে জেল-জরিমানা করা হয়েছে।

নদীতে ইলিশের বিচরণ ও প্রাপ্যতার ওপর প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন বিষয় প্রভাব ফেলে। এ কারণে কোনো কোনো সময়ে নদীতে মাছের পরিমাণ কমবেশি হতে পারে বলেও জানান তিনি।

মেঘনা নদীইলিশলক্ষ্মীপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    advertiseadvertise