Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ইটে বাঁধা মৃত নবজাতকের মা ১২ বছরের কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৮:৪৪
ইটে বাঁধা মৃত নবজাতকের মা ১২ বছরের কিশোরী

নেত্রকোনায় ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সাজান মিয়া। ছবি: আগামীর সময়

নেত্রকোনার পূর্বধলার কালিহর নদী থেকে গত ২৯ তারিখ উদ্ধার করা হয় এক নবজাতকের মরদেহ। কালো শার্টে জড়িয়ে লাল রঙের রশি দিয়ে একটি ইটে বাঁধা ছিল মেয়েশিশুটি। সেদিন থেকে তদন্তে নামে থানা পুলিশ।

আজ মঙ্গলবার থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানালেন, ওই নবজাতকের মা ১২ বছরের এক কিশোরী। প্রতিবেশী খালাতো ভাইয়ের ধর্ষণে অন্তঃসত্ত্বা হয় মেয়েটি। গর্ভপাত ঘটাতে তাকে খাওয়ানো হয় ওষুধ। এরপর মেয়েটি জন্ম দেয় মৃত নবজাতকের। জানাজানির ভয়ে মৃতদেহটি নদীতে ভাসিয়ে দেন অভিযুক্ত সাজান মিয়া (২৫)। তাকে আটক করেছে পুলিশ। 

ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে থানা পুলিশ। তাতে বলা আছে, ওই কিশোরীর মা পরিচ্ছন্নতাকর্মী ও বাবা কৃষক। অভিযুক্ত সাজান তাদের প্রতিবেশী ও মেয়েটির খালাতো ভাই। সাত মাস আগে কিশোরীর বাবা-মা বাইরে কাজে গেলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন সাজান। এ ঘটনা ঘটে আরও কয়েকবার। 

পুলিশের ভাষ্য, একাধিকবার ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও তা টের পায়নি তার পরিবার। গত ২৮ জুন সকালে তার পেট ব্যাথা হলে গ্যাস্ট্রিক ভেবে ওষুধ খাইয়ে কাজে যান তার বাবা-মা। দিনভর বাড়তে থাকে ব্যাথা। গভীর রাতে বাড়িতেই মৃত সন্তান প্রসব করে ১২ বছরের মেয়েটি। এমন পরিস্থিতিতে বাবা-মায়ের জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা জানায় সে। 

বিজ্ঞপ্তি বলছে, সাজানকে তখনই ডেকে এসব জানতে চাইলে তিনি সব স্বীকার করেন। ঘটনা প্রকাশ না করার জন্য পরিবারটিকে হুমকিও দেন তিনি। ধামাচাপা দিতে সেই রাতেই মৃত নবজাতককে নিজের শার্টে জড়িয়ে ইটে বেঁধে নদীতে ফেলে দেন সাজান মিয়া। 

একই বর্ণনা দিয়ে পুলিশ পরিদর্শক হাবিবুর আগামীর সময়কে জানিয়েছেন, সাজান প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। গর্ভপাত ঘটাতে তিনিই মেয়েটিকে বিশেষ ওষুধ খাইয়েছিলেন বলেও জানিয়েছেন পুলিশকে।

সাজানের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রুণ হত্যার আলাদা মামলার প্রস্তুতি চলছে- বললেন পুলিশ কর্মকর্তা হাবিবুর। কিশোরী এখন থানা পুলিশের হেফাজতে বলেও জানালেন তিনি।

নেত্রকোনাপূর্বধলানবজাতকধর্ষণশিশু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির