মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উদ্ধার করা হয় তাকে।গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন তিথী জানালেন, উদ্ধারের পর কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মেয়ে নবজাতকটিকে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. নজরুল ইসলামের ভাষ্য, শিশুটি ঢামেক হাসপাতালে ভর্তি আছে। তার সিটিস...