Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ব্রাজিলের হলুদ-সবুজে ছেয়ে গেছে বাগেরহাট

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৮:৩৭
ব্রাজিলের হলুদ-সবুজে ছেয়ে গেছে বাগেরহাট

ছবি: আগামীর সময়

বাগেরহাটে ট্রাক ও পিকআপ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন ব্রাজিল সমর্থকরা। শুক্রবার (১২ জুন) বিকালে বাগেরহাট পৌরসভার নাগেরবাজার এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে। ঢাক-ঢোল, স্লোগান, বাঁশির শব্দ ও করতালিতে পুরো শহরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

‘বাগেরহাট ব্রাজিল সমর্থক গোষ্ঠী’ নামে সমর্থকরা এই শোভাযাত্রার আয়োজন করেন। কেউ যোগ দেন ব্রাজিলের জার্সি পরে, কারও হাতে দেশটির পতাকা ও ব্যানার।

বাগেরহাট পিসি কলেজের ছাত্র শেখ আহমেদ অয়ন বললেন, ‘ব্রাজিল বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল দল। ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলা দেখে বড় হয়েছি। তাদের ডিফেন্সিভ ও নান্দনিক ফুটবল সবসময় আমাদের মুগ্ধ করে। আশা করছি ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।’

ব্রাজিল সমর্থক সৈকত সাহার কাছে ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয়, ‘এটি আমাদের আবেগের নাম... ব্রাজিলের প্রতিটি ম্যাচ আমাদের জন্য উৎসবের মতো।’ 

সোহান হোসেনের মত, ‘ফুটবল মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি সৃষ্টি করে। ব্রাজিলের খেলা দেখার আনন্দই আলাদা। তাই প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আমরা সবাই একত্রিত হয়েছি।’

‘অনেকেই মনে করেন ফুটবল শুধু ছেলেদের খেলা, কিন্তু এখন মেয়েরাও সমানভাবে ফুটবল ভালোবাসে। ব্রাজিলের খেলা দেখার জন্য আমরা পরিবার নিয়ে টিভির সামনে বসি। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই আজকের র‌্যালিতে এসেছি’- বলছিলেন তানজিলা আক্তার।

পথচারীরা শোভাযাত্রা দেখে বেশ উচ্ছ্বসিত। তাদের মতে, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ায়। দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে খেলাধুলার ইতিবাচক চর্চায় অংশ নেওয়ার আহ্বান জানান এলাকার ফুটবলপ্রেমীরা।

ব্রাজিলবাগেরহাটপতাকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা