Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খুলনা খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি কার্যালয় দখলকে কেন্দ্র করে একজন গুলিবিদ্ধ

খুলনা ব্যুরো
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৯:২২
খুলনা খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি কার্যালয় দখলকে কেন্দ্র করে একজন গুলিবিদ্ধ

গ্রাফিকস: আগামীর সময়

খুলনা খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি কার্যালয় দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও গুলির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর জাতিসংঘ শিশু পার্কের পাশে আলহেরা জামে মসজিদের দোতলায় ঠিকাদার সমিতির অফিসে এ ঘটনা ঘটে।

এতে সমিতির সাবেক সহসভাপতি ও ঠিকাদার শেখ হারুনুর রশিদের (৬২) ডান পায়ের ঊরুতে গুলি লেগেছে।

স্থানীয়রা জানিয়েছে, দেড়টার দিকে নিজেদের মধ্যে কথা কাটাকাটির জেরে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে হারুনের পায়ে গুলি করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তবে সমিতির কার্যালয় দখলকে কেন্দ্র করে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

নিজেকে খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি নির্বাচিত সাধারণ সম্পাদক দাবি করে খান মো. রেজাউল আলম বলেছেন, ‘গুলিবিদ্ধ হারুনুর রাশিদ নির্বাচিত সহসভাপতি। এস এম আজিজুর রহমান স্বপন নিজেকে আহ্বায়ক দাবি করে মব সৃষ্টি করে অফিস দখল করে নেয়। পরে বিষয়টি নিয়ে আমরা হাইকোর্টে মামলা করি। মামলাটি আমাদের পক্ষে। মামলার আদেশে আজ অফিসে গিয়ে আসন গ্রহণ করি। তখন তারা এসে আমাদের আসন ছেড়ে দিতে বলে। তারা কোর্ট বা কোনো কিছু মানে না। তারা আমাকে উদ্দেশ্য করে গুলি করে। আমার ছেলে বাধা দেওয়ায় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে হারুনের পায়ে লেগেছে।’

অন্যদিকে, সমিতির বর্তমান আহ্বায়ক আজিজুর রহমান স্বপনের ভাষ্য, ‘২০২৩ সালে আগের কমিটি মেয়াদ শেষ হয়েছে। এরপরও সাবেক কমিটির সাধারণ সম্পাদক কে এম রেজাউল আলম, হারুনুর রাশিদসহ কয়েকজন অফিস দখল করতে আসে। কল পেয়ে আমি ঘটনাস্থলে আসি। অফিসে এসে দেখি তারা আহ্বায়ক ও সদস্য সচিবের চেয়ার দখল করে বসে আছেন। তখন তাদের বলি, দাবি-দাওয়া থাকলে আমার কাছে লিখিত দেন।’

তিনি আরও বলেছেন, ‘তাদের উদ্দেশ্য ছিল অফিস দখল। তারা অফিস না ছেড়ে একটা দুর্ঘটনা ঘটিয়েছে। আমি মনে করি, আমার ওপর আক্রমণের পরিকল্পনা ছিল। তারা পরিকল্পিতভাবে হামলা করছে। কে গুলি করছে জানি না। তবে সাবেক কমিটির সহসভাপতি হারুনুর রশিদের গায়ে গুলি লেগেছে।’

এ ব্যাপারে খুলনা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানালেন, কেউ কেউ বলছেন, প্রতিপক্ষের গুলিতে হারুন আহত হয়েছেন। আবার কেউ কেউ বলছেন, নিজের গুলিতেই তিনি আহত হয়েছেন। ঘটনাটি আমরা তদন্ত করছি। আহত ব্যক্তি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে আজ সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

খুলনাগুলিআহত
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise