Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ধোবাউড়া

তুচ্ছ ঘটনায় প্রধান শিক্ষক লাঞ্ছিত, স্ট্রোক করে হাসপাতালে

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৭:০০
শেয়ার করুন:
তুচ্ছ ঘটনায় প্রধান শিক্ষক লাঞ্ছিত, স্ট্রোক করে হাসপাতালে

প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তারেক

ময়মনসিংহের ধোবাউড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভেদীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তারেককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর তিনি ব্রেন স্ট্রোক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত ১৫ নভেম্বর দুপুরে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় আল আমিন ও তার সহযোগীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের জন্মনিবন্ধন-সংক্রান্ত একটি বিষয় নিয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তারেকের সঙ্গে আল আমিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে উচ্চবাচ্য বিনিময় হয়। পরে প্রধান শিক্ষক বিদ্যালয়ের পাশের মসজিদে নামাজ আদায় করতে গেলে আল আমিন ও তার লোকজন হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় লাঠিসোঁটা নিয়ে আরও লোকজন আসছে—এমন খবর শুনে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন প্রধান শিক্ষক। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়। চিকিৎসকেরা জানান, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

অভিযুক্ত আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে বসে সমাধান করার ইচ্ছা ছিল। তবে তার আগেই তিনি শিক্ষকের গায়ে হাত তুলেছেন বলে জানান।

ভুক্তভোগী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তারেক বলেন, আমাকে মারধর করে হেনস্তা করা হয়েছে। কোনোভাবে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে ওই স্কুলে যাওয়ার মতো পরিবেশ নেই।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শরিফ খান বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। প্রয়োজনীয় প্রক্রিয়াও চলমান।

ধোবাউড়াপ্রধান শিক্ষকলাঞ্ছিতহাসপাতাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার