Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:৫৬
‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ

অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মো. মোস্তাফিজুর রহমান— সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছরের মাদ্রাসাছাত্রকে ধর্ষণ করেছেন প্রতিষ্ঠানটির ‘বড় হুজুর’। ঘটনা ধামাচাপা দিতে আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সালিশ বসায় মাদ্রাসা কমিটি। স্থানীয়দের উত্তেজনার খবরে পুলিশ গিয়ে আটক করেন অভিযুক্ত ‘বড় হুজুর’ মো. মোস্তাফিজুর রহমানকে। হেফাজতে নেয় ওই ছাত্র ও তার বাবাকে।

ঘটনাটি কুমারখালীর সদকী ইউনিয়নের তালোয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের। আটক মো. মোস্তাফিজুরের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায়।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন এসব নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও মাদ্রাসার অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় ঘটনাটি। তাদের বর্ণনা- গত ১২ জুলাই মাদ্রাসাটির বেশিরভাগ শিক্ষার্থী পরীক্ষা দিতে গিয়েছিল। অভিযোগকারী ছাত্রসহ পাঁচজন ছিল নিজ কক্ষে। সকাল ১১টার দিকে মাদ্রাসার বড় হুজুর মোস্তাফিজুর রহমান ওই ছাত্রকে ধর্ষণ করে। ঘটনা দেখে ফেলে অন্য শিশুরা।নিজেদের মধ্যে এ নিয়ে চলে আলোচনা। সেটি ছড়িয়ে পড়লে জানতে পারেন মোস্তাফিজ।

আজ দুপুরে এক শিশুকে মারধর করে কাউকে কিছু না বলতে ভয় দেখান এই শিক্ষক। মারধরের বিষয়টি স্থানীয়রা টের পেলে সামনে আসে ধর্ষণের ঘটনা। দুপুর ২টার দিকে এসব ধামাচাপা দিতে মাদ্রাসায় বসে সালিশ বৈঠক। ক্ষুব্ধ স্থানীয়রাও ভিড় করেন মাদ্রাসায়। উত্তেজনার খবরে ঘটনাস্থলে যায় থানা পুলিশ।

আরও পড়ুন

ভাইরাল ভিডিও নিয়ে এমপি নজরুলের ব্যাখ্যা, কিশোরীকে দ্বিতীয় স্ত্রী দাবি

২১ জুলাই ২০২৬


 ওই ছাত্র বলল, ‘১২ তারিখ সকালে ঘুমিয়ে ছিলাম। সে সময় হুজুর এসে আমার সঙ্গে জিনা (ধর্ষণ) করেছে। তখন আমি চোখ খুললে হুজুর মাথায় হাত দিয়ে বলে মনে করো তুমি স্বপ্ন দেখতেছ।’

তার অভিযোগ, স্বপ্ন দেখার কথা বলে মোস্তাফিজুর তাকে ১০ থেকে ১২ দিন ধর্ষণ করেছেন।

শিশুর বাবার মন্তব্য, ‘হুজুর একাধিকবার ছেলেকে ধর্ষণ করেছে। সেই খবর শুনে মাদ্রাসায় এসে দেখি সালিশ চলছে। আমি এর সঠিক বিচার চাই।’

মাদ্রাসার সভাপতি মো. জুলফিকার মাহমুদ বলছিলেন, ‘দুপুরে ঘটনাটি জানতে পেরে অন্য সদস্যদের নিয়ে সালিশ বৈঠক বসানো হয়েছে। এখনো বিষয়টি স্পষ্ট নয়। আগামীকাল (বুধবার) সকালে আরও বড় পরিসরে সালিশ বসানো হবে।’

এমন ঘটনায় সালিশ করা যায় কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘অবশ্যই সালিশে মীমাংসা করা যায়। আগে আমরা বসি। সমাধান না হলে পরে আইনের কাছে যাব।’


আরও পড়ুন

মাদ্রাসা শিক্ষকের বেতে হাত ফাটল ছাত্রের, চিৎকারে মুখে দিলেন কলম গুঁজে!

১৫ জুলাই ২০২৬


সালিশে থাকা স্থানীয় বিএনপি নেতা আব্দুল করিম স্পষ্ট করেন, ‘আমি মাদ্রাসার সহসভাপতি। সেজন্য খবর পেয়ে জিজ্ঞাসাবাদ করছি। আগামীকাল (বুধবার) কমিটির সবাই মিলে আবার বসা হবে।’

তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, ‘শিক্ষার্থীরা মিথ্যা বলছে।’

কুমারখালী থানার ওসি মো. জামাল উদ্দিন বললেন, ‘ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুষ্টিয়াকুমারখালীধর্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র