Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৪:০০
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ছবি: আগামীর সময়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার যুবক জাহাঙ্গীর হোসেন (৩০)। নিহত জাহাঙ্গীর হোসেন করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বাগপাড়া গ্রামের বাসিন্দা।

পরিবারের ভাষ্য, চার মাস আগে জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়েছিলেন তিনি। পরিবারের আর্থিক সংকট দূর করতে প্রায় ১০ লাখ টাকা ঋণ করে তিনি রাশিয়ায় যান এবং সেখানে একটি ফার্মে কাজ করছিলেন বলে জানা গেছে।

শুক্রবার সকালে সহকর্মীর মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যরা জানান, গত সোমবার ড্রোন হামলায় নিহত হন তিনি।

বাড়িতে গিয়ে দেখা যায় শোকাবহ পরিবেশ। ছেলের ছবি বুকে জড়িয়ে আহাজারি করছেন মা জাকিয়া বেগম, বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, এক বছর আগে হৃদরোগে জাহাঙ্গীরের বাবা হাবিবুর রহমান মারা যান। এরপর পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। পরিবারে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী, ছোট ভাই এবং আড়াই বছর বয়সী এক সন্তান।

জাহাঙ্গীরের ছোট ভাই জাবেদ হোসেন বললেন, ভাইয়া শেষবার ৯ মে আমাদের সঙ্গে কথা বলেছিল। তখনও বলেছিল সব ঠিক হয়ে যাবে। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। পরে জানতে পারলাম ড্রোন হামলায় ভাইয়া মারা গেছে।

নিহতের শ্বশুর রফিকুল ইসলাম বলছিলেন, পরিবারের ভবিষ্যৎ গড়তে অনেক কষ্টে ১০ লাখ টাকা জোগাড় করে বিদেশে পাঠানো হয়েছিল জাহাঙ্গীরকে। তিনি দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারকে আর্থিক সহায়তার দাবি জানান।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা জানালেন, মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের সহায়তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

উল্লেখ্য, গত ২ মে একই উপজেলার আরেক যুবক রিয়াদ রশিদ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় নিহত হন। এক মাসের ব্যবধানে একই এলাকায় দুই তরুণের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক।


কিশোরগঞ্জরাশিয়া-ইউক্রেনযুদ্ধনিহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব