কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন উপচেলার চং নোয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম (৩০) এবং এবং একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৫)।এসব তথ্য নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান।স্থানীয়দের বরাতে তিনি জানান, আজ সকালে মোকারম ও শাহআলম একসঙ্গে মাছ ধরতে বাড়ির পাশের হাওরে যান। এসময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। কোনো একটি বজ্রাঘাতে ঘটনাস্থ...