Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বৈশ্বিক সংকট কেটে গেলে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করবে সরকার

মেহেরপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১১
বৈশ্বিক সংকট কেটে গেলে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করবে সরকার

ছবি: আগামীর সময়

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার জ্বালানি তেল বাইরের দেশ থেকে আমদানি করে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে সারা বিশ্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশেও এর প্রভাবে সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছে। তবে বৈশ্বিক সংকট কেটে গেলে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করবে।

আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত দিনে বিদ্যুৎ বিতরণে বৈষম্য থাকলেও আগামীতে সেই বৈষম্য দূর করা হবে।

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

২৪ সেপ্টেম্বর ২০২৬

এর আগে তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়সভায় জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়।

তিনি বলেন, মেহেরপুর একটি সীমান্ত জেলা। এ জেলায় মাদক ও অনলাইন জুয়ার কবলে নিঃস্ব হচ্ছে যুব সমাজ। এ পর্যন্ত ৭টি মামলায় ১০ জন অনলাইন সম্রাট খ্যাত এজেন্টকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে কাজ অব্যাহত রয়েছে।

জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন বলেন, জেলায় ডিলারদের সিন্ডিকেট করে সারের কৃত্তিম সংকট তৈরি করে সরকারের ইমেজ নষ্ট করা হচ্ছে। আওয়ামীপন্থী ডিলারদের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের মাধ্যমে সার বিক্রি করা হলে সারের সংকট থাকবে না।

আরও পড়ুন

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খাঁন

২৪ সেপ্টেম্বর ২০২৬

পরে বেলা ১২টার দিকে মেহেরপুর টাউন হলে আয়োজিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে দলের বিভিন্নস্তুরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রীজ্বালানি তেলসরকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: