Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৮
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

গ্রাফিকস: আগামীর সময়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষার একটি নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের মাদক ও জুয়া-সংক্রান্ত কার্যকলাপ থেকে রক্ষা করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সরকারের সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন মাদক ও জুয়ার ভয়াবহতা নিয়ে সচেতন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সেইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে খুন ও ছিনতাইয়ের সঙ্গে অপরাধীদের মাদকে সংশ্লিষ্টতার তথ্য দিয়েছে পুলিশ।

মাদকের টাকা জোগাড় করতে বাবা-মাকে খুনের মতো ঘটনাও সামনে আসছে। মাদক সেবনে বাধা দেওয়ার ঘটনায় হত্যা তথ্যও সামনে আসছে। 

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, শুধু জুলাই মাসে মাদকসংশ্লিষ্ট ঘটনায় অন্তত ১৩ জন খুন হয়েছেন। হত্যাচেষ্টা করা হয়েছে ৫ জনকে।

বিশ্লেষকরা বলছেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়; পরিবারকেই ধ্বংসের দিকে ঠেলে দেয়। একজন মাদকসেবীর কারণে অশান্তিতে থাকে পুরো পরিবার। নেশার টাকা জোগানো, চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, খুনের মতো গুরুতর অপরাধে জড়ায় অনেক আসক্ত। ধর্ষণসহ বিভিন্ন সহিংস অপরাধের ঘটনায় তদন্তে অনেক ক্ষেত্রে মাদক সেবনের সংশ্লিষ্টতা উঠে আসে।

মাদকের পাশাপাশি সাম্প্রতিক ভয়াবহ আকার ধারণ করেছে জুয়া। বিশেষ করে কিশোর বয়সীরা ঝুঁকছে অনলাইন জুয়ায়। সহজে বেশি টাকা উপার্জনের লোভে পড়ে শিক্ষার্থী, বেকার যুবক থেকে শুরু করে সব বয়সের মানুষ জড়িয়ে পড়ছেন জুয়ায়, হারাচ্ছেন সর্বস্ব।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়মাদকজুয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: