কিশোরীকে পাহাড়ে ঘুরতে নিয়ে পাঁচ বন্ধু মিলে ধর্ষণ!

ছবি: আগামীর সময়
কুমিল্লায় এক কিশোরীকে পাহাড়ে ঘুরাতে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিক ও চার বন্ধুরসহ ৫ জনের বিরুদ্ধে।
লালমাই পাহাড়ে এ ঘটনায় রবিবার বিকেলে থানা পুলিশ লালমাই পাহাড় এলাকা থেকে সাকিব নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম।
গ্রেপ্তার সাকিব জেলার আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের উজিরপুর এলাকার শহীদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার (২৯ আগস্ট) কিশোরী তার প্রেমিক সিয়ামের ফোন পেয়ে জেলার চান্দিনার বাড়ি থেকে কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় আসেন। পরে সিয়াম তাকে কোটবাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের সাধেরমুড়া এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। পাহাড়ের নির্জন স্থানে আগে থেকেই উপস্থিত ছিল সিয়ামের কয়েকজন বন্ধু। সন্ধ্যা ঘনিয়ে এলে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে সিয়ামসহ তার বন্ধুরা রাতভর ধর্ষণ করে। রবিবার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা কিশোরীর সহায়তায় এগিয়ে এসে সাকিবকে আটক পুলিশের জরুরি সহায়তা ৯৯৯ কল করে। পরে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার ও সাকিব আটক করে।
রাতে সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় কিশোরীর বাবা প্রধান অভিযুক্ত হিসেবে তার প্রেমিক সিয়ামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনায় জড়িত সাকিব (২১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে জড়িতদের নাম পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।








