Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গঙ্গাচড়ায় সড়কে ধান শুকানোয় কঠোর হচ্ছে প্রশাসন

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৩:৩৩
গঙ্গাচড়ায় সড়কে ধান শুকানোয় কঠোর হচ্ছে প্রশাসন

ছবি: আগামীর সময়

রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। সড়কে ধান, খড়, ভুট্টাসহ বিভিন্ন শস্য শুকানো এবং সড়কের ওপর বা পাশে খড়ের গাদা করে রাখার বিরুদ্ধে নেওয়া হয়েছে কঠোর অবস্থান।

গতকাল বৃহস্পতিবার রাত থেকেই বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে জনসাধারণকে। নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার জানিয়েছেন, মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী মহাসড়কে ফসল, খড় বা অন্য কোনো পণ্য শুকানো কিংবা এ ধরনের কাজে সড়ক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু প্রতিবছর বোরো মৌসুমে অনেকে মহাসড়ক দখল করে ধান শুকান। এতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যা দুর্ঘটনার অন্যতম কারণ।

তিনি জানালেন, এলাকায় এরই মধ্যে মাইকিং করে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হন।

আরও পড়ুন

বাবা-দাদার পর বন্ধনও না ফেরার দেশে

০৩ জুলাই ২০২৬

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন পশ্চিম মান্দ্রাইন গ্রামের বাসিন্দা ও পল্লিচিকিৎসক প্রশান্ত চন্দ্র রায় (৩৫)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান তার বাবা নির্মল চন্দ্র রায় (৭৫)। আর গুরুতর আহত প্রশান্তের সাত বছর বয়সী ছেলে বন্ধন চন্দ্র রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা একই পরিবারের তিনজনে দাঁড়িয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নির্মল চন্দ্র রায়, তার ছেলে প্রশান্ত চন্দ্র রায় এবং নাতি বন্ধন চন্দ্র রায় মোটরসাইকেলে করে গঙ্গাচড়ার তুলশীরহাটে একটি দাওয়াতে যাচ্ছিলেন। পথে মন্থনা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর আগামীর সময়কে জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গঙ্গাচড়াসড়কসড়ক দুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত