Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মৌলভীবাজারে টেন্ডার ছাড়াই সরকারি গাছ বিক্রির অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ২০:১৭
মৌলভীবাজারে টেন্ডার ছাড়াই সরকারি গাছ বিক্রির অভিযোগ

মৌলভীবাজারের বিসিক কার্যালয়ের উপব্যবস্থাপক মো. মাহমুদুল হাসান— সংগৃহীত

মৌলভীবাজার শহরতলীর গোমড়া এলাকায় অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীতে ঝড়ে পড়ে যাওয়া একটি সরকারি গাছ টেন্ডার বা নিলাম ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে জেলা বিসিক কার্যালয়ের উপব্যবস্থাপক মো. মাহমুদুল হাসানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন এবং সরকারি বিধি অনুসরণ না করেই গাছটি বিক্রি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঝড়ের সময় বিসিক শিল্পনগরীর ভেতরে একটি বড় গাছ ভেঙে পড়ে। পরে গাছটি সরিয়ে নেওয়ার নামে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী রুমেল আহমদ জানান, তিনি বিসিক শিল্পনগরীর ভেতরে ঝড়ে পড়ে থাকা গাছের অংশ সরিয়ে নিতে দেখেছেন। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, গোমড়া এলাকার আহমদ মিয়া নামে এক ব্যক্তি গাছটি কিনেছেন।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে আহমদ মিয়া বলেছেন, ‘আমি বিসিকের জিএমের কাছ থেকে টাকা দিয়ে গাছটি কিনেছি। গাছের আরও একটি অংশ রয়েছে, সেটিও পরে নিয়ে যাব।’

আরও পড়ুন

জামায়াতের অধপতনের কারণ তাদের ইতিহাস : কাদের সিদ্দিকী

০৬ আগস্ট ২০২৬

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মো. মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে দাবি করেন, গাছটি বিক্রি করা হয়নি, ঝড়ে পড়ে যাওয়ায় সরিয়ে নেওয়া হয়েছে। পরে তিনি আবার বললেন, ‘গাছটি বিসিকের মৌলভীবাজার জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক আফজাল উদ্দিন বিক্রি করেছেন।’

তবে আফজাল উদ্দিন এ দাবি অস্বীকার করে বলেছেন, ‘গাছ বিক্রির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে বিসিক কর্তৃপক্ষই বলতে পারবে।’

সরকারি সম্পদ বিক্রির ক্ষেত্রে প্রচলিত বিধি অনুযায়ী নিলাম বা টেন্ডার প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। তবে অভিযোগ অনুযায়ী, ঝড়ে পড়ে যাওয়া গাছটি বিক্রির ক্ষেত্রে এসব প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিসিকের সিলেট ও চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক (উপসচিব) খালেদ মাহমুদ বলেছেন, ‘বিষয়টি আমার জানা নেই। সরকারি কোনো সম্পদ বিক্রি করতে হলে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মৌলভীবাজারবিসিকসরকারি গাছ বিক্রির অভিযোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    জাতিসংঘের সভাপতির দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    জাতিসংঘের সভাপতির দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর