Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চুরির অভিযোগে তরুণীকে গাছে বেঁধে নির্যাতন

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১৮:০৬
চুরির অভিযোগে তরুণীকে গাছে বেঁধে নির্যাতন

তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি।

শরীয়তপুরের ভেদরগঞ্জে চুরির অভিযোগ তুলে তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, এর আগে ওই তরুণী ও তার দুই ভাই-বোনকে একটি ঘরে কয়েক ঘণ্টা আটকে মারধর করা হয়েছে।

গত মঙ্গলবার ভেদরগঞ্জের সখিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। তবে ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার জানাজানি হয় বিষয়টি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন সখিপুর থানার ওসি মোফাজ্জল হুসাইন।

মঙ্গলবার রাতেই ওই তরুণীর মা সখিপুর থানায় লিখিত অভিযোগ করেন। তিনি জানান, সখিপুরের ছৈয়াল কান্দি এলাকার মুদি দোকানদার মনির মোল্যা (২৫) দীর্ঘদিন ধরে ওই তরুণীকে উত্ত্যক্ত করছিলেন। ঘটনার দিন সকালে ওই তরুণী তার ছোট ভাই ও বোনকে নিয়ে মনিরের দোকানে কেনাকাটা করতে যান। মনির আবার উত্যক্ত করলে মেয়েটি প্রতিবাদ জানায়। ক্ষুব্ধ হয়ে ভাই-বোনসহ তরুণীকে পাশের একটি বাড়িতে নিয়ে আটকে রাখেন। 

তাদের চিৎকারে স্থানীয়রা সেখানে গেলে মনির জানান, ওই তরুণী তার দোকান থেকে চুরি করছিলেন। এরপর মেয়েটিকে ঘর থেকে বের করে গাছে বেঁধে মারধর করা হয়। চুল কেটে তরুণীর গলায় ঝোলানো হয় জুতার মালা।

আরও পড়ুন

স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

০১ আগস্ট ২০২৬

দুপুর ১২টার দিকে খবর পেয়ে সখিপুর থানা পুলিশ যায় ঘটনাস্থলে। তরুণী ও তার ভাই-বোনকে উদ্ধার করে পাঠায় হাসপাতালে। রাতেই তাদের মা সখিপুর থানায় লিখিত অভিযোগ করেন।

ওই তরুণীর মা বলেছেন, “আমাকে মনির ফোন করে বলে ‘তোর মেয়েকে এসে নিয়ে যা’। আমি গিয়ে দেখি আমার তিন সন্তানকে মারাত্মক জখম করে বেঁধে রেখেছে। পরে পুলিশ বলল- ‘আগে চিকিৎসা করান, পরে থানায় এসে অভিযোগ দিয়েন’। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমার সন্তানদের মতো যেন কোনো সন্তানকে এইভাবে মারধর করা না হয়।”

তরুণীর বাবার অভিযোগ, ‘অভিযোগ তুলে নিতে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। অভিযোগ তুলে না নিলে যেখানে-সেখানে লাশ পরে থাকবে- এই ধরনের হুমকি দেয়। আমরা গরীব মানুষ কী করবো বলেন? আমাদের কথা কি পুলিশ শুনবে?’

অভিযোগের বিষয়ে মনির মোল্লার দাবি, ‘মারধরের কথা মিথ্যা। তারা আমার দোকানে চুরি করেছে। তাই স্থানীয়রা তাদের গাছে বেঁধে রেখেছে। আফসানা, ফৌজিয়া সরদার ও নিশি সরদার তার মাথার চুল কেটেছে। আমি এর সঙ্গে জড়িত নই।’ এ বিষয়ে কথা বলতে রাজি হননি আফসানা, ফৌজিয়া সরদার ও নিশি সরদার।

সখিপুর থানার ওসি মোফাজ্জল বললেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শরীয়তপুরভেদরগঞ্জনির্যাতনগাছে বেঁধে নির্যাতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!