Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

চা খেতে দোকানে যাচ্ছিলেন, অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:০৮
চা খেতে দোকানে যাচ্ছিলেন, অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ফাইল ছবি

পটুয়াখালীতে চা খেতে দোকানে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে দশমিনা উপজেলার সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজসংলগ্ন দশমিনা-বাউফল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চিত্তরঞ্জন বাবু (৭০)। তিনি মৃত হরেন্দ্র রঞ্জনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম।

তিনি জানালেন,  বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ির উত্তর পাশের একটি চায়ের দোকানের উদ্দেশে বের হন চিত্তরঞ্জন। এ সময় দশমিনা-বাউফল মহাসড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিত্তরঞ্জনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানালেন, উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক চালক বেপরোয়া ও অসচেতনভাবে যানবাহন চালানোর কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ফিটনেসবিহীন ও নিয়ন্ত্রণহীন যানবাহনের বিরুদ্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন তারা।

মৃত্যুসড়ক দুর্ঘটনাপটুয়াখালীনিহত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise