Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাজেকে আটকা ৬০০ পর্যটক, বিনা ভাড়ায় পারবেন থাকতে

রাঙ্গামাটি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:১৭
সাজেকে আটকা ৬০০ পর্যটক, বিনা ভাড়ায় পারবেন থাকতে

ফাইল ছবি

রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে আটকা পড়েছেন অন্তত ৬০০ পর্যটক। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালিতে পর্যটক প্রবেশ ও অবস্থান বন্ধ ঘোষণা করার পর সেখানে অবস্থানরত পর্যটকরা ফেরার অনিশ্চয়তায় পড়েন। ফেরার পথে অন্তত দুটি স্থানে সড়কের ওপর পানি ওঠায় তাদের ফিরে আসা সম্ভব হয়নি।

তবে আটকে পড়া পর্যটকদের থাকার জন্য কোনো ভাড়া নেওয়া হবে না বলে জানিয়েছে সাজেক রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, পর্যটকরা নিজ নিজ রিসোর্টে বিনা ভাড়ায় অবস্থান করতে পারবেন। শুধু পানির খরচ বহন করতে হবে।

সাজেক রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মন নিশ্চিত করলেন, ‘৬ ও ৭ জুলাই যেসব পর্যটকের বুকিং ছিল, তাদের মঙ্গলবার ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু মাচালং বাজার ও বাঘাইহাট বাজার এলাকায় দুটি স্থানে সড়কের ওপর পানি ওঠায় তারা সকালের স্কটে ফিরতে পারেননি। বৃষ্টি কমে পানি নেমে গেলে তারা বিকালের স্কটে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।’

তিনি আরও বললেন, ‘যদি সড়ক থেকে পানি না নামে, তাহলে পর্যটকরা নিজ নিজ রিসোর্টে অবস্থান করতে পারবেন। এজন্য তাদের কোনো কক্ষভাড়া দিতে হবে না। তবে সাজেক পাহাড়ের ওপর অবস্থিত হওয়ায় সেখানে পানি সরবরাহ ব্যয়বহুল। তাই শুধু পানির খরচ বহন করতে হবে।’

সুপর্ণ দেব বর্মনের ভাষ্য, বর্তমানে আনুমানিক ৬০০ পর্যটক সাজেকে আটকে আছেন। বৃষ্টি কমলে তাদের ফিরে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানালেন, আটকে পড়া পর্যটকদের বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। রিসোর্ট মালিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সড়কের পানি কমে গেলে পর্যটকরা যাতে নিরাপদে ফিরতে পারেন, সে বিষয়ে প্রশাসন নজর রাখছে।

রাঙামাটিসাজেকপর্যটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়