Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রায়পুরায় এমপি বকুলের নানা উদ্যোগ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১
রায়পুরায় এমপি বকুলের নানা উদ্যোগ

ছবি: আগামীর সময়

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে প্রসংসায় ভাসছেন। নির্বাচিত হওয়ার পর থেকেই স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে একের পর এক উদ্যোগ বাস্তবায়ন করছেন তিনি।

উপজেলার জনদুর্ভোগ কমাতে পৌরসভার যানবাহনের টোল আদায় এবং পান্থশালা খেয়াঘাটের ইজারা বন্ধের উদ্যোগ নেন এমপি আশরাফ উদ্দিন বকুল।

এ ছাড়া রায়পুরার চরাঞ্চলে দাঙ্গা-হাঙ্গামা, মাদক, অস্ত্রবাজি ও খুনোখুনি বন্ধে নতুন চর রায়পুরা থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। থানাটির আনুষ্ঠানিক উদ্বোধন প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশকে দুটি পিকআপ ভ্যানও দিয়েছেন এমপি বকুল।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজেলার ভাঙা আঞ্চলিক সড়কগুলো মেরামতের জন্য এলাকার বিত্তবানদের নিয়ে অঞ্চলভিত্তিক বিশেষ টিম গঠন করে দেওয়া হয়েছে।

সর্বশেষ রায়পুরার শ্রীরামপুর থেকে রেললাইন ঘেঁষে ভৈরব পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ নতুন সড়ক নির্মাণের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার সড়ক ও যোগাযোগমন্ত্রী এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করেছেন।

আরও পড়ুন

শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

০৫ সেপ্টেম্বর ২০২৬

এ ছাড়া মেঘনা ইকোনমিক জোন নামে একটি শিল্পাঞ্চল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মেঘনা গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে এমপি বকুল আলোচনা করছেন বলে জানা গেছে। শিল্পাঞ্চলটি বাস্তবায়িত হলে প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

দুর্গম চরাঞ্চলের ছয়টি ইউনিয়নকে কেন্দ্র করে বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবও সংসদে উত্থাপন করা হয়েছে। এমপি আশরাফ উদ্দিন বকুলের উদ্যোগ ও প্রচেষ্টায় এ প্রস্তাব নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পান্থশালা খেয়াঘাটের মাঝি সমিতির সভাপতি মো. টিটন মিয়া বলেছেন, এমপি আশরাফ উদ্দিন বকুল পান্থশালা খেয়াঘাটে টোল আদায় বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকেই তারা টোল নেওয়া বন্ধ করেছেন। চলতি বছরও ঘাটটির কোনো ইজারা দেওয়া হয়নি।

এ বিষয়ে রায়পুরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে প্রায় এক লাখ ভোট পেয়ে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০ ফেব্রুয়ারি উপজেলা হলরুমে অনুষ্ঠিত এক সভায় তিনি পৌরসভার যানবাহনের টোল আদায় বন্ধের নির্দেশ দেন। সেদিন থেকেই টোল আদায় বন্ধ আছে। পরবর্তী সময়েও যানবাহনের টোল আদায়ের জন্য কোনো ইজারা ডাকা হয়নি।

নরসিংদীরায়পুরাএমপি আশরাফ উদ্দিন বকুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    ছয় দফা না মানলে এক দফা

    ছয় দফা না মানলে এক দফা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৭

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯

    advertiseadvertise