Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রক্তমাখা শার্ট, ছবির ফ্রেম আর বিচারের অপেক্ষা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:৪২
শেয়ার করুন:
রক্তমাখা শার্ট, ছবির ফ্রেম আর বিচারের অপেক্ষা

চব্বিশের ছাত্র আন্দোলনে শহীদ জিহাদ হোসেনের রক্তমাখা শার্ট আর ফ্রেমে ছবি পরিবারের একমাত্র স্মৃতি। ছবি: আগামীর সময়

রক্তমাখা শার্ট। পাশেই ফ্রেমে বাঁধানো জিহাদ হোসেনের ছবি। দুই বছর পেরিয়ে গেলেও পরিবারের কাছে এই দুটি স্মৃতিই সবচেয়ে মূল্যবান। প্রতিদিন সকালে ছবিটির দিকে কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকেন মা শাহিনুর বেগম। আর রক্তমাখা শার্টটির দিকে চোখ পড়লেই ফিরে আসে ২০২৪ সালের ১৯ জুলাইয়ের সেই দিনের স্মৃতি। এরপর শুরু হয় আরেকটি অপেক্ষার দিন, সন্তানের হত্যার বিচারের অপেক্ষা।

২০২৪ সালের ১৯ জুলাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জিহাদ হোসেন। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের দিগন্ত সড়ক এলাকার নুরুল আমিন মোল্লার ছেলে ও সরকারি কবি নজরুল কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী জিহাদ হোসেন।

চার ভাইবোনের মধ্যে জিহাদ ছিলেন সবার ছোট। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি শান্ত, ভদ্র ও মেধাবী ছিলেন। লেখাপড়া শেষ করে পরিবারের দায়িত্ব নেওয়া, বাবা-মায়ের মুখে হাসি ফোটানো এবং সমাজের জন্য কাজ করার স্বপ্ন ছিল তার। কিন্তু ১৯ জুলাইয়ের ঘটনায় সেই স্বপ্ন থেমে যায়।

মা শাহিনুর বেগম জানিয়েছেন, সময়ের হিসেবে দুই বছর পেরিয়ে গেলেও তার কাছে সবকিছু যেন এখনো ১৯ জুলাইতেই থেমে আছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ছেলের ছবির দিকে কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকেন। রক্তমাখা শার্টটি চোখে পড়লেই ফিরে আসে সেই দিনের স্মৃতি। দিনের শেষে ছেলের জন্য দোয়া করেই শেষ হয় তার প্রতিটি দিন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, পৃথিবীর কোনো বিচারই তার সন্তানকে ফিরিয়ে আনতে পারবে না। তবু তিনি চান, জিহাদ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। একজন মা হিসেবে ন্যায়বিচারই এখন তার একমাত্র প্রত্যাশা।

আরও পড়ুন

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

০৫ আগস্ট ২০২৬

বাবা নুরুল আমিন মোল্লা জানিয়েছেন, ছেলেকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন আজ কেবল স্মৃতি। তিনি জিহাদ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জিহাদের বড় ভাই জানিয়েছেন, দুই বছর পরও ছোট ভাইকে হারানোর বেদনা এতটুকু কমেনি। পরিবারের প্রতিটি সদস্য এখনো সেই দিনের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। জিহাদসহ জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করলেই তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে জিহাদ হোসেনের স্বজনরা আবারও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, শুধু জিহাদের নয়, জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে নিহত প্রত্যেকের হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হবে। তাদের বিশ্বাস, বিচার নিশ্চিত হলেই শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

ছাত্র আন্দোলনজুলাই অভ্যুত্থাননিহতপটুয়াখালী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ