Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

২৫১ বেওয়ারিশ লাশ দাফন আজহারের

পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:১৮
২৫১ বেওয়ারিশ লাশ দাফন আজহারের

সংগঠনের সদস্যদের নিয়ে কবর খুঁড়ছেন আজহার উদ্দিন- আগামীর সময়

সমাজে যখন অনেকেই নিজের স্বার্থের গণ্ডিতে আবদ্ধ, তখন কিছু মানুষ নীরবে স্থাপন করেন মানবতার অনন্য দৃষ্টান্ত। ব্রাহ্মণবাড়িয়ার তরুণ মো. আজহার উদ্দিন তেমনই একজন, যিনি নিজের অর্থ, সময় ও শ্রম দিয়ে হয়ে উঠেছেন বেওয়ারিশ মানুষের শেষ ঠিকানা।

২০২০ সালে করোনা মহামারীর সময় চারদিকে যখন আতঙ্ক, অনিশ্চয়তা আর মৃত্যুর মিছিল; তখন আজহার উদ্দিনের মনে আসে এক মানবিক চিন্তা— যে মানুষগুলো মৃত্যুর পরও পরিচয়হীন, যাদের স্বজনের খোঁজ মেলে না, যাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, তাদের জন্য কিছু করতে হবে। সেই ভাবনা থেকেই গড়ে তোলেন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ নামে একটি সংগঠন।

২০২১ সালের ২৭ জানুয়ারি ১২ তরুণ বন্ধুকে নিয়ে সংগঠনটি চালু করেন আজহার। গত পাঁচ বছরে তারা দাফন করেছেন ২৫১টি বেওয়ারিশ লাশ।

শহরের পূর্ব মেড্ডা এলাকায় তিতাস নদীর পাড়ে খাসজমিতে তারা গড়ে তুলেছেন একটি কবরস্থান; যেখানে চিরনিদ্রায় শায়িত তারা, কেউ জানে না যাদের নাম-পরিচয়। কিন্তু ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর সদস্যদের কাছে তারা সবাই সমান সম্মানের। লাশ পাওয়ামাত্রই শুরু হয় তাদের কাজ। হাসপাতাল বা পুলিশের ফোন পেয়ে ছুটে যান সদস্যরা। গোসল করানো, কাফন পরানো, জানাজা— সবই সম্পন্ন হয় ধর্মীয় বিধান অনুযায়ী। তারপর শেষ ঠিকানা সেই কবরস্থান।

এ ছাড়া অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, রক্তদান, অক্সিজেন সেবা, ওষুধ সরবরাহও করে সংগঠনটি।

‘মানুষ হিসেবে এটুকু দায়িত্ব আমার ছিল। আমি চাই, কোনো মানুষ যেন অবহেলায় পড়ে না থাকে— জীবিত কিংবা মৃত। মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা কাজটি করে যাচ্ছি। হাসপাতাল বা পুলিশের কাছ থেকে খবর পেলেই আমরা দাফনের উদ্যোগ নিই। প্রতিটি মরদেহ আইনিপ্রক্রিয়া শেষে আমাদের কাছে হস্তান্তর করা হয়, এরপর আমরা ধর্মীয় বিধান অনুযায়ী দাফন সম্পন্ন করি’— বললেন সংগঠনের প্রতিষ্ঠাতা আজহার উদ্দিন।

সংগঠনের কার্যক্রম মূলত প্রতিষ্ঠাতার ব্যক্তিগত ও পারিবারিক অর্থায়নে পরিচালিত হয়। দাফনের জন্য প্রয়োজনীয় কাফনের কাপড়, বাঁশ, চাটাই থেকে শুরু করে সব খরচ বহন করেন তিনি।

যে জায়গায় দাফন করা হয়, সেটি নিচু হওয়ায় বর্ষা মৌসুমে তলিয়ে যায় পানিতে। আজহারের আক্ষেপ, ‘সামান্য মাটি ভরাট করলেই এ সমস্যার সমাধান সম্ভব। কয়েকবার জেলা প্রশাসন ও পৌরসভায় আবেদন করেছি; কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’

ট্রেন ও সড়ক দুর্ঘটনায় নিহত, পানিতে ডুবে মারা যাওয়া কিংবা অর্ধগলিত মরদেহ— এ ধরনের লাশই বেওয়ারিশ হিসেবে শনাক্ত হয়। অনেক ক্ষেত্রে পরিচয় মিললেও স্বজনরা না আসায় সেসব মরদেহও দাফনের দায়িত্ব নেয় এই সংগঠন। ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ শুধু একটি সংগঠন নয়; বরং হয়ে উঠেছে স্বজনহীন মানুষের শেষ আশ্রয়, শেষ সম্মান।

আজহারধন্যবাদমানবতারমহামারীব্রাহ্মণবাড়িয়াবাতিঘর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব