Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদ ঘিরে বাগেরহাটে বেড়েছে চুইঝালের কদর

  • চলতি অর্থবছরে বাগেরহাটে ৩২ হেক্টর জমিতে চুইঝালের চাষ হয়েছে
  • উৎপাদন হয়েছে প্রায় ৬৮ টন
বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ২০:১৫
ঈদ ঘিরে বাগেরহাটে বেড়েছে চুইঝালের কদর

ছবি: আগামীর সময়

কোরবানির ঈদ ঘনিয়ে এলেই বাগেরহাটের রান্নাঘরে বাড়তে থাকে চুইঝালের কদর। দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এই মসলা ছাড়া গরুর মাংসের স্বাদ যেন অপূর্ণ—এমনটাই মনে করেন অনেক রসনাবিলাসী। ঈদুল আজহাকে সামনে রেখে জেলার বিভিন্ন বাজারে বেড়েছে চুইঝালের চাহিদা, আর সেই সঙ্গে বেড়েছে দামও। ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে চুইঝালের দোকানগুলো।

বাগেরহাট, খুলনা, যশোর, নড়াইল ও সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বহু বছর ধরেই গরু ও হাঁসের মাংস রান্নায় চুইঝালের ব্যবহার হয়ে আসছে। এর স্বতন্ত্র ঝাঁজ ও সুগন্ধ রান্নায় এনে দেয় আলাদা স্বাদ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাগেরহাটে ৩২ হেক্টর জমিতে চুইঝালের চাষ হয়েছে এবং উৎপাদন হয়েছে প্রায় ৬৮ টন।

আরও পড়ুন

মাস্টারশেফ ইসমাইলের রান্নার ভুবন

২৩ মে ২০২৬

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন বলেছেন, চুইঝাল চাষে আলাদা জমির প্রয়োজন হয় না। বাড়ির আশপাশে বিভিন্ন গাছের সঙ্গে এটি সহজেই চাষ করা যায়। বাজারে চাহিদা থাকায় ও দাম বাড়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। পাশাপাশি চুইঝালের ঔষধি গুণও রয়েছে, এটি কাশি, হাঁপানি ও শরীরের বিভিন্ন ব্যথা উপশমে সহায়ক। পদ্মা সেতু চালুর পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে চুইঝালের ক্রেতা বাড়ছে বলেও জানান তিনি।

বাগেরহাট শহরের বিক্রেতা ফয়সাল হোসেন জানান, সাধারণত প্রতিদিন ৫ থেকে ১০ কেজি চুইঝাল বিক্রি হলেও ঈদের আগে তা বেড়ে ২০ থেকে ৩০ কেজিতে পৌঁছায়। আগে চিকন চুইঝাল ৪০০ থেকে ৬০০ টাকায় এবং বড় চুইঝাল ৮০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে মানভেদে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

পিরোজপুর থেকে চুইঝাল কিনতে আসা শাহিন শেখ বললেন, চুইঝাল ছাড়া গরুর মাংসের আসল স্বাদ আসে না। তাই দাম বেশি হলেও ঈদের জন্য কিনতেই হয়েছে।’

আরও পড়ুন

দেশের ঐতিহ্যবাহী রান্না নিয়ে আসছেন তানজিকা

৩০ এপ্রিল ২০২৬

ফকিরহাট উপজেলার কাঁঠালতলা গ্রামের পাইকারি বিক্রেতা মো. মামুন জানালেন, একটি চুইঝাল গাছ থেকে পরিপক্ব ফলন পেতে ছয় মাস থেকে এক বছর সময় লাগে। জেলার বাইরেও দেশের বিভিন্ন স্থান এমনকি বিদেশ থেকেও তার কাছে অর্ডার আসে। অনলাইনেও খুলনা, যশোর ও সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় নিয়মিত সরবরাহ করছেন তিনি।

ঈদকে কেন্দ্র করে বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। আগে যে চুইঝাল ১ হাজার টাকায় বিক্রি হতো, এখন তা ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ঈদের সময় দাম আরও ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বাড়তে পারে, মন্তব্য এই বিক্রেতার।

ঈদকে ঘিরে বাগেরহাটে ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে চুইঝালের চাষ বাড়ছে। জেলার গণ্ডি ছাড়িয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে এর সুনাম। অনেকের কাছেই এখন চুইঝাল ছাড়া ঈদের গরুর মাংসের আয়োজন যেন অসম্পূর্ণ।



চুইঝালঈদের রান্নাঈদুল আজহা ২০২৬বাগেরহাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার