Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চাঁদপুর-ঢাকা নৌপথে লঞ্চ ভাড়া বাড়ল, কমছে যাত্রী

চাঁদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৬
চাঁদপুর-ঢাকা নৌপথে লঞ্চ ভাড়া বাড়ল, কমছে যাত্রী

ছবি: আগামীর সময়

জ্বালানি তেলের দাম বাড়ার পর চাঁদপুর-ঢাকা নৌপথে লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে ডেক শ্রেণির ভাড়া ২০ টাকা বাড়িয়ে ২০০ টাকা থেকে ২২০ টাকা করা হয়েছে। ইতোমধ্যে ঢাকা থেকে চাঁদপুরগামী লঞ্চগুলোতে নতুন ভাড়ার তালিকাও টানানো হয়েছে।

লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, ডেকের পাশাপাশি শোভন শ্রেণি ও কেবিনের ভাড়াও সেবার ধরন অনুযায়ী সমন্বয় করা হয়েছে।

এর আগে ১০০ কিলোমিটারের কম দূরত্বের নৌপথে প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া ছিল ২ টাকা ৯৫ পয়সা। নতুন সিদ্ধান্তে তা ২৩ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা করা হয়েছে। সে হিসাবে ৬৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চাঁদপুর নৌপথে ভাড়া দাঁড়ায় প্রায় ২১৬ টাকা। তবে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২২০ টাকা।

আরও পড়ুন

দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

২৪ সেপ্টেম্বর ২০২৬

এদিকে বিভিন্ন কারণে চাঁদপুর লঞ্চঘাটে দিন দিন যাত্রীসংখ্যা কমছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির তুলনায় ভাড়া সমন্বয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। তাদের দাবি, যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে লঞ্চের ভাড়া সহনীয় পর্যায়ে রাখার বিষয়টি মালিকপক্ষকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।

যাত্রী আব্দুল মালেক জানান, লঞ্চের ভাড়া এমনিতেই বেশি। এর মধ্যে আবার ভাড়া বাড়ানো হলে আমাদের জন্য কষ্টকর হয়ে পড়ে। আমরা আগের ভাড়া বহাল রাখার দাবি জানাই। ভাড়া না কমালে আমরা আর লঞ্চে যাতায়াত করব না।

লঞ্চ মালিক প্রতিনিধি দ্বীন মোহাম্মদ জিল্লু জানান, তেলের দাম বাড়ার কারণে লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে লঞ্চ মালিকদের কিছু করার নেই। অনেক লঞ্চ মালিক ভর্তুকি দিয়ে লঞ্চ পরিচালনা করছেন। এমনিতেই চাঁদপুর-ঢাকা নৌপথে যাত্রী অনেক কমে গেছে। ভাড়া বাড়ানোর প্রভাব এতে আরও পড়বে। দিন দিন যাত্রী কমে যাওয়ায় এরই মধ্যে অনেক লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন

জীবিত ফেরার অপেক্ষায় ছিল পরিবার, ফিরলেন নিথর দেহে

২৪ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, আবহাওয়া ও নদীর নাব্যতাসহ বিভিন্ন কারণে লঞ্চে যাত্রীর সংখ্যা দিন দিন কমছে। বর্তমানে যে ভাড়া বাড়ানো হয়েছে, এর প্রভাব যাত্রী সংখ্যার ওপর পড়ছে কি না, তা কয়েকদিন না গেলে বোঝা যাবে না। লঞ্চের সেবার মান উন্নত করা এবং ভাড়া কমানো হলে আবারও যাত্রীর সংখ্যা বাড়তে পারে।

চাঁদপুরলঞ্চভাড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: