Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৯:৫৬
শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না : মির্জা ফখরুল

ছবি: আগামীর সময়

তরুণদের উদ্ভাবক ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে তিনি সাংবাদিকদের সাদাকে সাদা, কালোকে কালো বলতে এবং ব্যক্তি নয়, কাজের মূল্যায়ন করার আহ্বান জানান। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ ও জামায়াতে ইসলামীর অবস্থান নিয়েও কথা বলেন তিনি।

আজ শুক্রবার ঠাকুরগাঁওয়ে পৃথক চারটি কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এদিন সকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী গ্রামে সোলেমান আলীর উদ্যোগে স্থাপিত সোলার সেচপাম্পের উদ্বোধন অনুষ্ঠানে মির্জা ফখরুল বললেন, শুধু রাস্তাঘাট, সেতু বা ভবন নির্মাণ করলেই উন্নয়ন হয় না। প্রকৃত উন্নয়ন আসে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে। তাই বর্তমান তরুণ প্রজন্মকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা ও উদ্ভাবক হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।

তরুণদের উদ্দেশে তিনি আরও বললেন, আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে তর্ক-বিতর্কে সময় নষ্ট না করে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। শুধু ফুটবল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলে জীবনের উন্নতি হবে না। দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নে অবদান রাখতে নতুন নতুন ব্যবসা ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে এগিয়ে আসতে হবে।

দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে মির্জা ফখরুল জানান, সাংবাদিকরা সাদাকে সাদা, কালোকে কালো বলবেন। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তার ভাষ্য, অনেক সময় সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা হামলা ও হয়রানির শিকার হন, যা উদ্বেগজনক। যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী। গণতন্ত্রের সফলতা অনেকাংশেই স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ওপর নির্ভর করে।

ব্যক্তি নয়, কাজের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বললেন, যারা ভালো কাজ করবে তাদের সাফল্য যেমন তুলে ধরতে হবে। তেমনি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।

সরকারের উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে তার মত, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদনের কার্যক্রম শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ নয়, দক্ষ, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল বললেন, গণতন্ত্রের সংগ্রামে এনটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি মানুষের আস্থা অর্জন করেছে।

বিকেলে জেলা বিএনপির বর্ধিতসভা শেষে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল উল্লেখ করেন, জামায়াতে ইসলামী একটি নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ নিয়ে পরিচালিত রেজিমেন্টেড রাজনৈতিক দল। শরীয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে লক্ষ্য তারা ধারণ করে, তা বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বললেন, কোন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য রয়েছে এবং কোন বিষয়ে নেই তা সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। জনগণের রায়ে নির্বাচিত সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কাজ করছে এবং পর্যায়ক্রমে জুলাই সনদের বিষয়গুলোও বাস্তবায়ন করবে।

সংবিধান সংস্কারের বিষয়ে তার ভাষ্য, সংসদীয় আলোচনায় অংশ নেওয়ার সুযোগ থাকলেও জামায়াত সেই পথ অনুসরণ না করে রাজপথের কর্মসূচি বেছে নিয়েছে। এসব কর্মসূচিতে জনগণের উল্লেখযোগ্য সমর্থন নেই বলেও দাবি করেন তিনি।

দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ প্রশাসনের কর্মকর্তা, বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


মির্জা ফখরুলঠাকুরগাঁওআর্জেন্টিনামোলানী গ্রাম
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ২
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    advertisement
    advertisement
    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    ০৩ জুলাই ২০২৬, ০১:০০

    ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু

    ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু

    ০৩ জুলাই ২০২৬, ০৪:০৩

    ‘বাসা থেকে বের হওয়ার সময় মনে হতো, হয়তো আর ফিরতে পারব না’

    ‘বাসা থেকে বের হওয়ার সময় মনে হতো, হয়তো আর ফিরতে পারব না’

    ০৩ জুলাই ২০২৬, ১৪:১০

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩০

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৭

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫২

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩১

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৫

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    ০৩ জুলাই ২০২৬, ০১:০৮

    মিছিলে বাধা দেওয়ায় ‘ককটেল ছুড়েছেন’ মৃত ৪ আ.লীগ নেতা

    মিছিলে বাধা দেওয়ায় ‘ককটেল ছুড়েছেন’ মৃত ৪ আ.লীগ নেতা

    ০৩ জুলাই ২০২৬, ১৪:৫৮

    প্রতিদিন ১০ খুন, অভিযানেও মিলছে না কাঙ্ক্ষিত ফল

    প্রতিদিন ১০ খুন, অভিযানেও মিলছে না কাঙ্ক্ষিত ফল

    ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৬

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ০৩ জুলাই ২০২৬, ০০:১৩

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫৭

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    ০৩ জুলাই ২০২৬, ০২:২২

    রোনালদোর রেকর্ডের রাতে মদরিচের স্বপ্নভঙ্গ

    রোনালদোর রেকর্ডের রাতে মদরিচের স্বপ্নভঙ্গ

    ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৪

    advertiseadvertise