তরুণদের উদ্ভাবক ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।একই সঙ্গে তিনি সাংবাদিকদের সাদাকে সাদা, কালোকে কালো বলতে এবং ব্যক্তি নয়, কাজের মূল্যায়ন করার আহ্বান জানান। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ ও জামায়াতে ইসলামীর অবস্থান নিয়েও কথা বলেন তিনি।আজ শুক্রবার ঠাকুরগাঁওয়ে পৃথক চারটি কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।এদিন সকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী গ্রামে সোলেমান আলীর উদ্যোগে স্...