Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাউফলে আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশই খালি, কয়েকটি ‘গোয়ালঘর’

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২১
বাউফলে আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশই খালি, কয়েকটি ‘গোয়ালঘর’

প্রকল্পের কয়েকটি ঘরকে গোয়ালঘর ও খড়কুটো রাখার স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ছবি: আগামীর সময়

পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের ছত্রকান্দা এলাকার আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘরই দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। প্রকল্পের কয়েকটি ঘরকে গোয়ালঘর ও খড়কুটো রাখার স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে সরকারি অর্থে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর রক্ষণাবেক্ষণ ও প্রকল্পের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘরের দরজা-জানালা তালাবদ্ধ। কয়েকটি ঘরের জানালা খড়কুটো দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় কিছু ঘরের দরজা-জানালা ও অন্যান্য অবকাঠামোও নষ্ট হতে শুরু করেছে।

স্থানীয়রা জানান, ছত্রকান্দা এলাকায় আশ্রয়ণ প্রকল্পে মোট ২২টি ঘর রয়েছে। এর মধ্যে ২১টি ঘরেই বর্তমানে কেউ বসবাস করেন না বলে জানিয়েছেন তারা। 

আরও পড়ুন

এসিআর নম্বর বদলে বিপাকে পটুয়াখালীর ৬ ভূমি কর্মকর্তা

২০ আগস্ট ২০২৬

একটি ঘরে একজন উপকারভোগীর থাকার কথা থাকলেও সরেজমিনে গিয়ে তাকে পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিনের অভিযোগ, আব্বাস প্যাদা, মকবুল প্যাদা, আব্দুর রব প্যাদা, ফোরকান প্যাদা, ফাতেমা প্যাদাসহ কয়েকজন আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো দখলে রেখেছেন। তাদের কারণে সেখানে সাধারণ মানুষ যেতে পারেন না। ভয়ভীতি দেখিয়ে তারা ঘরগুলো দখল করেছেন। গরু-ছাগল রাখায় ঘরগুলো নোংরা অবস্থায় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে আব্বাস প্যাদা ও মকবুল প্যাদা জানিয়েছেন, যাদের নামে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে, তারা কেউ সেখানে বসবাস করেন না। সরকারি তালা ভেঙে সেখানে ‘অসামাজিক কার্যকলাপ’ চলত। এ কারণে তারা নিজেদের উদ্যোগে চারটি ঘরে তালা দিয়েছেন ও এবং সেখানে খড়কুটো রেখেছেন। তবে গরু রাখা হয়নি। বরাদ্দ পাওযা ব্যক্তিরা এলে ঘর পরিষ্কার করে দেওয়ার কথাও জানান তারা।

বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু বলেছেন, ‘আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দের বিষয়ে বিভিন্ন ব্যক্তি আবেদন করেন। বরাদ্দ পাওয়া ঘর কোনোভাবেই বেচাকেনা করা যাবে না। যেসব ঘর খালি রয়েছে, সেগুলো যাচাই-বাছাই করে প্রয়োজন হলে বরাদ্দ বাতিল করে নতুন করে উপকারভোগীদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে।’

আশ্রয়ণ প্রকল্পপটুয়াখালীবাউফল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ১০ শতাংশে নিতে হবে

    শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ১০ শতাংশে নিতে হবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪

    advertiseadvertise