প্রতিটি ঘরের সামনে গজিয়েছে ঘাস-লতাপাতা। দরজায় ঝুলছে তালা। কোনোটির আঙিনায় ময়লার স্তূপ, কোনোটিতে জমিয়ে রাখা গোবর। বছরদুয়েক ধরে এভাবেই পড়ে আছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খলিশাডহুরা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। সরকার থেকে বরাদ্দ পেয়েও এসব ঘরে থাকছে না কেউ। প্রকল্পের পাশেই বাড়ি বৃদ্ধ আব্দুল বারেকের। বললেন, ‘প্রথম প্রথম এক-দুইডা ঘরে লোকজন উঠছিল। এক বছর ধইরা তারাও চইলা গেছে গা। এহন বেকটি ঘর খালি পইরা রইছে তালা দেওয়া অবস্থায়। সুন্দর ঘরগুলা নষ্ট হয়ে যাইতেছে। অন্য মানুষজনরে থাক...