Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আশ্রয়ণের ঘরে তালা, আঙ্গিনায় লতাপাতা-গোবর

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৮:০৯
আশ্রয়ণের ঘরে তালা, আঙ্গিনায় লতাপাতা-গোবর

মা‌নিকগঞ্জের সাটু‌রিয়ার খ‌লিশাডহুরা এলাকার আশ্রয়ণ প্রকল্প। ছবি: আগামীর সময়

প্রতিটি ঘরের সামনে গজিয়েছে ঘাস-লতাপাতা। দরজায় ঝুলছে তালা। কোনোটির আঙিনায় ময়লার স্তূপ, কোনোটিতে জমিয়ে রাখা গোবর। বছরদুয়েক ধরে এভাবেই পড়ে আছে মা‌নিকগঞ্জের সাটু‌রিয়া উপজেলার খ‌লিশাডহুরা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। সরকার থেকে বরাদ্দ পেয়েও এসব ঘরে থাকছে না কেউ। 

প্রকল্পের পাশেই বাড়ি বৃদ্ধ আব্দুল বারেকের। বললেন, ‘প্রথম প্রথম এক-দুইডা ঘরে লোকজন উঠছিল। এক বছর ধইরা তারাও চইলা গেছে গা। এহন বেক‌টি ঘর খা‌লি পইরা রইছে তালা দেওয়া অবস্থায়। সুন্দর ঘরগুলা নষ্ট হয়ে যাইতেছে। অন‌্য মানুষজনরে থাকতে দিলে ঘরগুলা তাও ভাল থাকত।’

সাটু‌রিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে মু‌জিব শতবর্ষ উপলক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছিলেন আশ্রয়ণ প্রকল্প-২-এর কর্মসূচি। ভূমিহীন ও গৃহহীনদের জন্য ছিল এই প্রকল্প। এর আওতায় খ‌লিশাডহুরা এলাকায় তোলা হয় ১৭‌টি ঘর। হস্তান্তরও হয় দলিল। প্রতি‌টি ঘরের পেছনে সরকার থেকে বরাদ্দ ছিল ১ লাখ ৭১ হাজার টাকা।

আশ্রয়ণ প্রকল্পটি স‌াটু‌রিয়া উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলো‌মিটার দূরে বরাইদ ইউ‌নিয়নে। প্রকল্প ঘুরে দেখা গেছে, ১৭‌টি ঘরই তালাবদ্ধ। কোনো ঘরের সামনে মা‌টির স্তূপ, কোন‌োটির সামনে এলাকার মানুষ‌ রেখেছে গোবর। ঘরের চারপাশ ঘিরে ধরেছে জঙ্গল, ফাটল ধরেছে দেয়ালে।

খ‌লিশাডহুরা এলাকার মোছা. শাহানাজ বললেন, ‘মানুষ না থাকায় ঘরের বারান্দায় এলাকার লোকজন ট্রাক্টর, মা‌টি, গোবরসহ নানা কিছু রেখেছে। ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যাদের বরাদ্দ দেওয়া হয়েছে, প্রথম প্রথম কয়েকজন এসে কয়েক মাস পর পর ঘর প‌রিষ্কার করত। কিন্তু গত প্রায় ২ বছর ধরে তাও আসে না।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে বরাদ্দপ্রাপ্তদের তা‌লিকা। তাতে দেখা গেছে, বরাদ্দ পাওয়া মানুষগুলো প্রকল্প এলাকা থেকে প্রায় ১৩ থেকে ১৪ কিলোমিটার দূরে বালিয়া‌টি ইউনিয়নের বালিয়াটি, হাজীপুর ও খ‌লিলাবাদ গ্রামের বাসিন্দা।

বরাদ্দের ঘরে সেসময় উঠেছিলেন পাপন খান। কয়েক মাস পরেই ফিরে গেছেন আগের অবস্থান হাজীপুর গ্রামে। সেখানে তার স্বর্ণের ছাই কেনাবেচার ব্যবসা। 



‘প্রতি‌দিন আশ্রয়ণে থেকে ব‌্যবসার জন‌্য বের হলে অ‌তি‌রিক্ত টাকা খরচ হয়। যাতায়‌াতেও সময় অপচয় ও ব‌্যাপক ভোগা‌ন্তি পোহাতে হয়। তাই আশ্রয়ণ প্রকল্পের ঘরে তালা মেরে চলে এসে‌ছি’- ভাষ্য তার। পাপনের সঙ্গে কথা বলে জানা গেল, অন্য বাসিন্দাদেরও প্রকল্পের ঘর ছেড়ে আসার কারণ- কাজের জায়গা থেকে দূরত্ব।

‘অনেকে জমিসহ এসব ঘর বিক্রি করার পরিকল্পনা করেছিল। কিন্তু বরাদ্দ পাওয়ার পর তা বিক্রি করতে না পেরে ঘর ফেলে রেখেছে। এলাকার অনেক ভূমিহীন লোক আছে। তাদের ঘরগুলো বরাদ্দ দেওয়া জন‌্য কয়েকবার ইউএনওর কাছে লি‌খিত আবেদন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি’- অভিযোগ স্থানীয় ইউ‌পি সদস‌্য মো. রমজান আলীর।

প্রকল্পটি সম্প্রতি পরিদর্শন করেছেন বলে জানালেন সাটু‌রিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খ‌লিলুর রহমান মোল্লাহ। ‘প্রকল্পের ১৭‌টি ঘরেই কেউ থাকে না। বিষয়‌টি ইউএনও স‌্যারকে জা‌নিয়েছি। তি‌নি ওই এলাকায় থাকার জন‌্য আগ্রহী কেউ থাকলে তাদের খোঁজখবর নেওয়ার জন‌্য বলেছেন’- বললেন তিনি।

সাটু‌রিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অ‌নিক ইসলামের কথা, ‘ঘরগুলোতে বরাদ্দপ্রাপ্তরা যারা থাকছেন না, তাদের দ‌লিল বা‌তিল না করলে তো অন‌্যদের বরাদ্দ দেওয়া সম্ভব না। বরাদ্দপ্রাপ্তদের নোটিস করব, কেন তারা থাকছেন না। এখন ওখানকার কোনো অসহায় মানুষ থাকলে আমরা তাদের আপাতত থাকতে দেওয়ার ব‌্যবস্থা করতে পা‌রি।’

মানিকগঞ্জসাটুরিয়াআশ্রয়ণ প্রকল্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise