Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামালপুরে আশ্রয়ণের অর্ধেক ঘর ফাঁকা, মাদকের আড্ডা

ময়না আকন্দ, জামালপুর
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬
জামালপুরে আশ্রয়ণের অর্ধেক ঘর ফাঁকা, মাদকের আড্ডা

ফাঁকা পড়ে আছে আশ্রয়ণ প্রকল্পের ঘর। ছবি: আগামীর সময়

গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই দিতে নির্মিত জামালপুরের নাওভাঙা চর আশ্রয়ণ প্রকল্পের প্রায় অর্ধেক ঘরই এখন ফাঁকা। সরকারি হিসাবে ১৮৮টি ঘরের ১০৮টিতে পরিবার থাকলেও ৭১টি ঘরে ঝুলছে তালা। আরও ৯টি ঘর অবৈধভাবে দখলের কথা জানিয়েছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফাঁকা ঘরগুলোতে সন্ধ্যার পর মাদকসেবীদের আড্ডা বসে। অথচ যাদের নামে ঘর বরাদ্দ, তাদের কয়েকজনের নিজস্ব বাড়ি-জমি থাকার অভিযোগও রয়েছে। জেলায় আশ্রয়ণ প্রকল্পের ২ হাজার ৯৫৭টি ঘর রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জামালপুর পৌর শহরের নাওভাঙা চরে ফসলের মাঠের পাশে দুই কিলোমিটার এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয়ণ প্রকল্পটি। ২০২৩-২৪ অর্থবছরে আশ্রয়ণ প্রকল্প-৫-এর চতুর্থ পর্যায়ে ৩ একর ৪০ শতাংশ জমিতে নির্মিত হয় ১৮৮টি ঘর। বর্তমানে বহু ঘরের দরজায় তালা। ফাঁকা ঘরগুলোর চারপাশ আগাছায় ঢেকে গেছে। কোথাও বারান্দায় লাকড়ি, কোথাও গবাদি পশু রাখা হয়েছে।

বাসিন্দা রওশন আরা বেগম বললেন, ‘গরিবরা ঘর পাননি। অনেকের জমি ও ঘরবাড়ি আছে, তারাও ঘর পেয়েছেন। ফাঁকা ঘরে নেশাখোররা তালা ভেঙে ঢোকে। রাতের বেলায় ভয় লাগে।’

আশ্রয়ণের কয়েকজন বাসিন্দার ভাষ্য, প্রায় ৯৫ জন বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি প্রকল্পে থাকেন না। তাদের কেউ নিজ বাড়িতে, কেউ শহরে ভাড়া বাসায় থাকেন। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দের সময় যথাযথ যাচাই হয়নি। সদর উপজেলা ইউএনও নাজনীন আখতার বললেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ পেলে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ পানি, বিদ্যুৎ ও যোগাযোগ সমস্যার সমাধানের আশ্বাসও দেন তিনি।

একই চিত্র মেলান্দহের খাশিমারা, পূর্ব শ্যামপুর ও দুই নম্বর চর আশ্রয়ণ প্রকল্পে। ৬০টি ঘরের খাশিমারায় মাত্র ২০ পরিবার, পূর্ব শ্যামপুরের ৪০টির মধ্যে ১০টি এবং দুই নম্বর চরের ২৪টির মধ্যে ১২টি ঘরে পরিবার বসবাস করছে। বাসিন্দাদের অভিযোগ, ফাঁকা ঘরে মাদকের আড্ডা বসে।

জামালপুরআশ্রয়ণ প্রকল্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের