খুলনায় ফের যুবককে গুলি

গ্রাফিকস: আগামীর সময়
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাতুল শেখ (২২) নামে এক যুবক আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাতুল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ রাতুল শেখ নগরীর হরিণটানা এলাকার আবু হোসেনের বাড়ির ভাড়াটিয়া শের আলীর ছেলে।
হাম উপসর্গে নিভল আরও ৫
০২ জুলাই ২০২৬
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাতুল শেখসহ কয়েকজন যুবক নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার বালুর মাঠে ছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে রাতুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলি তার ডান পায়ের ঊরুতে বিদ্ধ হয়।
এ ব্যাপারে নগরীর লবণচরা থানার সৈয়দ মোশাররফ হোসেন বলেছেন, ‘কিশোর গ্যাংয়র অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রাতুল শেখ গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, এর আগে গত ২৮ জুন নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে দাবি করা চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা।





