Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, ৯ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি

দাকোপ (খুলনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৪
দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, ৯ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি

গ্রাফিকস: আগামীর সময়

খুলনার দাকোপে প্রাইভেট পড়তে গিয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মামলার ৯ দিন পার হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত ১৭ সেপ্টেম্বর ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে দাকোপ থানায় মামলা করেন। আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন শিশুটির স্বজনেরা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে জয়নগর গ্রামের ৮ বছরের ওই ছাত্রী প্রতিদিনের মতো প্রতিবেশী মো. আফজাল সানার (৩৩) বাড়িতে প্রাইভেট পড়তে যায়। এ সময় আফজালের স্ত্রী অন্য কক্ষে ঘুমিয়ে থাকার সুযোগে আফজাল শিশুটিকে একটি নির্জন কক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করেন। শিশুটির চিৎকারের একপর্যায়ে আফজালের স্ত্রীর ঘুম ভেঙে যায়। পরে শিশুটিকে বিষয়টি কাউকে না জানানোর হুমকি দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে এজাহারে।

বাড়িতে ফিরে শিশুটি স্বজনদের কাছে বিষয়টি জানালে প্রথমে তাকে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ সেপ্টেম্বর রাতে তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন

মা-মেয়ের কাছে পাওয়া গেল ৮ হাজার পিস ইয়াবা

২৫ সেপ্টেম্বর ২০২৬

এরপর ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ১৭ সেপ্টেম্বর দাকোপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় মো. আফজাল সানাকে একমাত্র আসামি করা হয়েছে।

শিশুটির বাবার অভিযোগ, ‘আমার নিষ্পাপ শিশুর ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। ঘটনার ৯ দিন পার হয়ে গেলেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা দ্রুত আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মামলার তদন্ত কর্মকর্তা দাকোপ থানার উপপরিদর্শক মো. কাজল বিশ্বাস জানান, ঘটনার পরপরই আসামি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দাকোপ থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। প্রযুক্তির সহায়তায় সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালানো হচ্ছে। আশা করছি, দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।’

খুলনাযৌন নির্যাতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব

    চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য

    চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য

    প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি করছে সরকার, অভিযোগ নাহিদের

    প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি করছে সরকার, অভিযোগ নাহিদের