Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আগামীর সময়ে সংবাদ প্রকাশ

বিদ্যুৎ-সড়কহীন কাশেম আলীর পাশে জেলা প্রশাসক

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৯:৩৫
বিদ্যুৎ-সড়কহীন কাশেম আলীর পাশে জেলা প্রশাসক

ছবি: আগামীর সময়

দৈনিক আগামীর সময় পত্রিকায় ‘রাতের ভরসা কুপি-হারিকেন, বর্ষায় কলাগাছের ভেলা’ শিরোনামের প্রতিবেদনে উঠে আসে বৃদ্ধ কাশেম আলীর অসহায় জীবনযাপনের চিত্র। ৯৩ বছরের কাশেম আলী শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সারিকালীনগর নামাপাড়ার বাসিন্দা। সংবাদটি নজরে এসেছে জেলা প্রশাসকের।

সংবাদটি পড়ে মানবিক উদ্যোগ নিয়েছেন ডিসি ফরিদা ইয়াসমিন। প্রতিবেদনে উঠে আসে- স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাশেম আলীর ঘরে পৌঁছায়নি বিদ্যুতের আলো। রাত কাটে কুপি-হারিকেনের ক্ষীণ আলোয়। বর্ষাকালে পানিতে ডুবে যায় বসতভিটা ও চলাচলের পথ। তখন কলাগাছের ভেলায় চড়ে চলাচল করতে হয় তাকে। পাশাপাশি রাস্তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ বিভিন্ন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত তার পরিবার।

এখনো বিদ্যুতের আলো পৌঁছায়নি কাশেম আলীর ঘরে- আগামীর সময়সংবাদটি ডিসির নজরে আসার পর কাশেম আলীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন তিনি। তার সার্বিক দায়িত্ব গ্রহণের নির্দেশনাও দেন। এ বিষয়ে ডিসি ফরিদা ইয়াসমিন বললেন, ‘আগামীর সময় পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমার নজরে আসে। একজন বৃদ্ধ জীবনের শেষ সময়ে এসে যদি এখনো এমন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত থাকেন, বিষয়টি অত্যন্ত কষ্টদায়ক। মানবিক দৃষ্টিকোণ থেকে কাশেম আলীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি বলেছেন, ‘এরই মধ্যে তাকে বয়স্ক ভাতার আওতায় আনা হয়েছে। তার জন্য খাস জমির ব্যবস্থা, বসতঘর নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী। বিদ্যুৎ সংযোগ, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। প্রশাসনের দায়িত্ব হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা।’

আরও পড়ুন

রাতের ভরসা কুপি-হারিকেন, বর্ষায় কলাগাছের ভেলা

১৯ জুলাই ২০২৬

জেলা প্রশাসকের নির্দেশে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন দুর্গম সারিকালীনগর নামাপাড়ায় গিয়ে কাশেম আলীর হাতে মানবিক সহায়তা পৌঁছে দেন। নৌকায় পানিপথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছে তিনি চাল, ডাল, তেল, লবণ, চিনি, মসলা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীসহ একটি ব্যাগভর্তি শুকনা খাবার তুলে দেন।

এ বিষয়ে ঝিনাইগাতী ইউএনও আল-আমীন বললেন, ‘জেলা প্রশাসকের  নির্দেশনায় আমরা সরেজমিনে গিয়ে কাশেম আলীর সঙ্গে কথা বলেছি। তার পরিবারের বর্তমান পরিস্থিতির খোঁজ নিয়েছি। দুর্গম এলাকা হওয়ায় নৌকায় সেখানে যেতে হয়েছে। তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি তার দীর্ঘমেয়াদি সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’
বর্ষাকালে ভেলাই কাশেম আলীর ভরসা- আগামীর সময়

‘কাশেম আলী এরই মধ্যে বয়স্ক ভাতার আওতায় এসেছেন। তার জন্য খাস জমি, ঘর নির্মাণের উপকরণ, বিদ্যুৎ সংযোগ, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। সরকারি সব ধরনের সহায়তা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে,’ যোগ করেন তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, কাশেম আলীর বাড়িতে বর্তমানে তিনটি পরিবার বসবাস করছে। দীর্ঘদিন ধরে তারা নানা সংকটে দিন কাটাচ্ছেন। বর্ষায় পানিবন্দি হয়ে পড়া, যোগাযোগের সমস্যা, বিদ্যুৎ না থাকা এবং নিরাপদ পানির সংকট তাদের নিত্যসঙ্গী। এই পরিবারের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা ঘটে কাশেম আলীর এক ছেলের মৃত্যুর পর। আশপাশে কোনো কবরস্থান না থাকায় বাধ্য হয়ে তাকে নিজ ঘরের মাটির মেঝেতেই দাফন করতে হয়েছিল।

আগামীর সময়ের প্রতিবেদনের পর প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা আশা করছেন, এবার দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে কাশেম আলী ও তার পরিবার মৌলিক নাগরিক সুবিধার আওতায় আসবেন।

কাশেম আলীঝিনাইগাতীজেলা প্রশাসক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে