Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাতের ভরসা কুপি-হারিকেন, বর্ষায় কলাগাছের ভেলা

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৯:০৫
রাতের ভরসা কুপি-হারিকেন, বর্ষায় কলাগাছের ভেলা

কলাগাছের ভেলায় করে বাড়ি যাচ্ছেন ৯৩ বছর বয়সী কাশেম আলী— আগামীর সময়

দেশ এগিয়েছে, বদলেছে সময়। প্রত্যন্ত গ্রামে পৌঁছেছে বিদ্যুতের আলো। অথচ শেরপুরের ঝিনাইগাতীর সারিকালীনগর নামাপাড়ার ৯৩ বছর বয়সী কাশেম আলীর ঘর এখনো অন্ধকারেই ডুবে থাকে। সন্ধ্যা হলেই হারিকেন আর কুপির ম্লান আলোয় শুরু হয় তার রাত। উন্নয়নের দীর্ঘ পথচলায় যেন এই পরিবারটি রয়ে গেছে একেবারেই প্রান্তিক হয়ে।

গারো পাহাড়ের পাদদেশের দুর্গম এ জনপদে চলাচলের রাস্তা, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। বর্ষা এলেই পানিতে ডুবে যায় বসতভিটা ও চলাচলের পথ। তখন তাদের একমাত্র ভরসা হয়ে ওঠে কলাগাছের ভেলা।

জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে কাশেম আলী বললেন, ‘দেশ স্বাধীন হওয়ার সময় থেকেই এখানে আছি। এত বছর পার হয়ে গেল, কিন্তু নিজের চোখে বিদ্যুতের আলো দেখা হলো না। এখনো হারিকেন আর কুপির আলোতেই জীবন কাটে। বর্ষাকালে ঘরবাড়ি পানিতে ডুবে থাকে। বাইরে যেতে হলে কলাগাছের ভেলায় উঠতে হয়। শুকনো সময়েও রাস্তা নেই, জমির আইল ধরে চলাচল করতে হয়।’

অভিমানভরা কণ্ঠে এই বৃদ্ধ জানালেন, অনেকেই আসে, ছবি তোলে, কষ্টের কথা শোনে। কিন্তু পরে আর কেউ খবর নেয় না।

আরও পড়ুন

ভূমি নেই ভূমি অফিসের

১৯ জুলাই ২০২৬

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কাশেম আলীর বাড়িতে বর্তমানে তিনটি পরিবার বসবাস করছে। দীর্ঘদিন ধরে তারা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বর্ষা মৌসুমে প্রতিবছরই তারা পানিবন্দি হয়ে পড়েন। বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই, বিশুদ্ধ পানির স্থায়ী ব্যবস্থা নেই, নেই স্বাস্থ্যসম্মত শৌচাগার। এমনকি যাতায়াতের জন্যও কোনো স্থায়ী রাস্তা নেই।


স্থানীয়রা জানান, বর্ষাকালে শিশুদের বিদ্যালয়ে যাতায়াত ব্যাহত হয়। রাতের বেলায় কুপি ও হারিকেনের আলোয় চলে রান্নাবান্না, পড়াশোনা এবং প্রয়োজনীয় কাজ। অনেক সময় পুরোনো কাপড় দিয়ে তৈরি সলতের কুপিই হয়ে ওঠে তাদের একমাত্র আলোর উৎস। এই পরিবারের দুর্ভোগের সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে কাশেম আলীর এক ছেলের মৃত্যুর পর। আশপাশে কোনো কবরস্থান না থাকায় বাধ্য হয়ে তাকে নিজ ঘরের মাটির মেঝেতেই দাফন করতে হয়।

তারুণ্যের ঝিনাইগাতী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লুৎফর রহমান মন্তব্য করেন, ‘দেশ যখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে, তখন কোনো পরিবার যদি এখনো মৌলিক সুবিধাবঞ্চিত থাকে, সেটি দুঃখজনক। প্রশাসনের দ্রুত উদ্যোগ প্রয়োজন। আমরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করব।’

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন বলেছেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দ্রুত সরেজমিনে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যুৎ, রাস্তা, পানি ও স্যানিটেশন সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলা হবে।’

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে