Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভূমি নেই ভূমি অফিসের

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৮:৩৭
ভূমি নেই ভূমি অফিসের

সোহাগী ইউনিয়ন ভূমি অফিস— আগামীর সময়

ভূমি অফিসের নেই ভূমি, নেই রাস্তা। সেবা নিতে এসে দুর্ভোগে পড়ছেন শত শত মানুষ। রাস্তা নির্মাণের জন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানানো হলেও উপজেলা প্রশাসন বলছে, এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া যায়নি।

ভূমি অফিস সূত্র বলছে, প্রতিষ্ঠার পর থেকেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়ন ভূমি অফিসের নিজস্ব রাস্তা ছিল না। পরে অফিসের সামনে থাকা একটি পুকুরের প্রায় ১৪ শতক সরকারি জমি চিহ্নিত হলে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বিষয়টি সমাধানে উদ্যোগ নেন।

পুকুরের মালিকের সঙ্গে এওয়াজের মাধ্যমে জমি বিনিময় সম্পন্ন হলে পুকুরপাড়ের একটি অংশ ভূমি অফিসে যাতায়াতের পথ হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হয়। বর্তমানে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা ওই সরু পুকুরপাড় দিয়েই যাতায়াত করছেন।

সরেজমিনে দেখা যায়, ওই কাঁচা পথে মোটরসাইকেল নিয়ে চলাচলও ঝুঁকিপূর্ণ। রিকশা বা অন্য কোনো যানবাহন প্রবেশের সুযোগ নেই। উঁচু ও সরু পুকুরপাড় দিয়ে চলাচলের সময় যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা থাকে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

তবে স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে ভিন্ন তথ্য তুলে ধরেন। তার ভাষ্য, সোহাগী ইউনিয়ন ভূমি অফিসের একসময় রাস্তা ছিল। রাস্তাটি বেশ চওড়া ছিল। এই রাস্তা দিয়ে গরুর গাড়িও চলত। তবে ধীরে ধীরে ভূমি অফিসের অসাধু লোকদের সহযোগিতায়  রাস্তা বন্ধ করে জায়গা দখল করে নেওয়া হয়। ব্যক্তিমালিকানায় রেকর্ড করা হয় রাস্তার জমি। দখল করা জায়গায় নির্মাণ হয় ঘর-বাড়ি। এরপর থেকেই রাস্তা ছাড়া চলছে ভূমি অফিসের কার্যক্রম।

আরও পড়ুন

অতিরিক্ত ২ টাকায় লাখ টাকার বাণিজ্য

১৯ জুলাই ২০২৬

ভূমি অফিসের নায়েব মো. হেলাল উদ্দিন বলেছেন, ‘দীর্ঘদিন ধরে আমরা নিজস্ব রাস্তা ছাড়া কার্যক্রম পরিচালনা করছি। এওয়াজের মাধ্যমে রাস্তার জন্য জমির ব্যবস্থা হয়েছে। পুকুরের মালিকের সঙ্গে একটি চুক্তিপত্র করা হয়েছে। এখন বরাদ্দের কাজ দ্রুত বাস্তবায়ন হলে জনগণের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।’

তিনি জানান, জেলা পরিষদ থেকে রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে তারা শুনেছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল বাকির ভাষ্য, ‘আমরা আগে অনায়সে সোহাগী ইউনিয়ন ভূমি অফিসে যাতায়াত করতে পারতাম। এখন যাতায়াত করা কঠিন। আমাদের মতো বয়স্ক লোকদের জন্য আরও কঠিন। নির্দিষ্ট ও চলাচলযোগ্য একটি রাস্তা দরকার।’

বরাদ্দের বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। তিনি মন্তব্য করেন, ‘জেলা পরিষদ থেকে সোহাগী ইউনিয়ন ভূমি অফিসের জন্য কোনো বরাদ্দ আসেনি। বরাদ্দের জন্য আবেদন করা হয়েছিল, তবে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। নতুন করে আবার আবেদন করা হবে।’

এ বিষয়ে ঈশ্বরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ময়মনসিংহঈশ্বরগঞ্জসোহাগী ইউনিয়ন ভূমি অফিসরাস্তা নেই ভূমি অফিসের
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত