দৈনিক আগামীর সময় পত্রিকায় ‘রাতের ভরসা কুপি-হারিকেন, বর্ষায় কলাগাছের ভেলা’ শিরোনামের প্রতিবেদনে উঠে আসে বৃদ্ধ কাশেম আলীর অসহায় জীবনযাপনের চিত্র। ৯৩ বছরের কাশেম আলী শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সারিকালীনগর নামাপাড়ার বাসিন্দা। সংবাদটি নজরে এসেছে জেলা প্রশাসকের। সংবাদটি পড়ে মানবিক উদ্যোগ নিয়েছেন ডিসি ফরিদা ইয়াসমিন। প্রতিবেদনে উঠে আসে- স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাশেম আলীর ঘরে পৌঁছায়নি বিদ্যুতের আলো। রাত কাটে কুপি-হারিকেনের ক্ষীণ আলোয়। বর্ষাকালে পানিতে ডুবে যায় বসতভিটা ও চলাচলের পথ। তখন কলাগা...