শেরপুরের ঝিনাইগাতীর আলোচিত শিশু ইলিয়াছ আলী হত্যা মামলার প্রধান আসামি নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর জামালপুরের একটি দল।র্যাবের তথ্য অনুযায়ী, গত সোমবার রাতে টাঙ্গাইলের ঘাটাইলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে র্যাব।ইলিয়াছ আলী (১০) ঝিনাইগাতীর গান্দিগাঁও এলাকার গাজীর রহমানের ছেলে। র্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশী নাসির উদ্দিন ও তার সহযোগীদের সঙ্গে ইলিয়াছের পরিবারের পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতা চলছিল।গত বছরের ১০ স...