Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লটকন চাষ: সুবহানের হাত ধরে ফিরেছে গারো পাহাড়ের ঐতিহ্য

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ২১:২৭
লটকন চাষ: সুবহানের হাত ধরে ফিরেছে গারো পাহাড়ের ঐতিহ্য

ছবি: আগামীর সময়

শেরপুরের ঝিনাইগাতীর হলদীগ্রামের কৃষক আব্দুল সুবহানের উদ্যোগে গারো পাহাড় অঞ্চলে বিলুপ্তপ্রায় লটকন চাষ আবারও জনপ্রিয় হয়ে উঠছে।

বাণিজ্যিকভাবে লটকন চাষ করে তিনি নিজের ভাগ্য বদলানোর পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছেন। তার সাফল্যে এলাকার অন্যান্য কৃষকরাও এই ফল চাষে আগ্রহী হচ্ছেন।

আব্দুল সুবহান ২০১৯ সালে নরসিংদী থেকে ৭০টি লটকনের চারা সংগ্রহ করে নিজের পতিত জমিতে রোপণ করেন। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে মাত্র তিন বছরের মধ্যেই গাছে ফলন আসা শুরু হয়। বর্তমানে প্রতিটি গাছে ৭ থেকে ৭০ কেজি পর্যন্ত লটকন উৎপাদন হচ্ছে বলে তিনি জানান। গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফলনও বাড়ছে।

তিনি জানিয়েছেন, লটকন চাষ তুলনামূলকভাবে সহজ ও লাভজনক। জৈব সার ব্যবহার, ফল ধরার সময় সামান্য কীটনাশক প্রয়োগ, শুষ্ক মৌসুমে দুই থেকে তিনবার সেচ এবং ডালপালা ছাঁটাই ছাড়া তেমন বাড়তি খরচ বা পরিশ্রম লাগে না। এক একর জমিতে স্বল্প খরচে বছরে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা আয় করা সম্ভব বলেও তিনি দাবি করেন।

কলমের চারা রোপণ করলে দুই থেকে তিন বছরের মধ্যেই ফলন পাওয়া যায়, তবে বীজ থেকে উৎপাদিত চারায় ফল আসতে সাত থেকে আট বছর সময় লাগে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফরহাদ হোসেন জানিয়েছেন, বর্তমানে ঝিনাইগাতী উপজেলায় প্রায় ৩ হেক্টর জমিতে লটকন চাষ হচ্ছে। উঁচু-নিচু পাহাড়ি ঢালু জমি, পরিত্যক্ত জমি এবং বসতবাড়ির আশপাশের ছায়াযুক্ত স্থান লটকন চাষের জন্য উপযোগী। নলকুড়া, কাংশা ইউনিয়নের হলদীগ্রামসহ বিভিন্ন এলাকায় এ চাষ দ্রুত ছড়িয়ে পড়ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন জানান, দেশীয় পুষ্টিকর ফল হিসেবে লটকন চাষ সম্প্রসারণে কৃষি বিভাগ কৃষকদের নিয়মিত উৎসাহ দিচ্ছে। অনুকূল আবহাওয়া থাকলে কৃষকরা ভালো ফলন পেয়ে লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

লটকনের ভালো বাজারমূল্য, কম উৎপাদন খরচ এবং সহজ পরিচর্যার কারণে গারো পাহাড় অঞ্চলে এ ফল চাষ দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। আব্দুল সুবহানের উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় নতুন করে লটকন চাষে আগ্রহ বাড়ছে, যা পাহাড়ি অঞ্চলের বিকল্প আয়ের একটি সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত হচ্ছে।

লটকনঝিনাইগাতীগারো পাহাড়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল