Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন ছাত্রদল নেতা

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ২১:৫৫
বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন ছাত্রদল নেতা

রেজা শরীফ

বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে স্পষ্ট ব্যাখ্যা প্রদান এবং দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ।

আজ বুধবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

রেজা শরীফ তার পোস্টে বলেছেন, ‘আমি ছাত্রদল-বিএনপির কর্মী তাই দিনের বেশীরভাগ সময় বিদ্যুৎ না থাকলেও এই জিনিসটা আমার খারাপ লাগে না। বিদ্যুৎ না থাকুক, আমার সরকার তো রাষ্ট্র ক্ষমতায় আছে এটাই আমার জন্য অনেক। রাতের বেলা বিদ্যুৎ চলে গেলেই আমার শৈশবের কথা মনে পরে। স্কুল জীবনে সন্ধ্যার পর বই পড়তে বসতাম আর ভাবতাম কখন বিদ্যুৎ চলে যাবে, বিদ্যুৎ চলে গেলেই বাহিরে বের হতাম। বাহিরে বের হয়ে লুকোচুরি খেলতাম, দৌড়াদৌড়ি করতাম, এলাকার বন্ধু-বড় ভাই-ছোট ভাইদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতাম, আহ! কি সুন্দর জীবন ছিলো!’

আরও পড়ুন

ঢাকা কলেজ ছাত্রদলের সা. সম্পাদকসহ ৫ নেতা বহিষ্কার

১২ আগস্ট ২০২৬

এরপর সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরে রেজা শরীফ লিখেছেন, ‘কিন্তু এই দেশের সবাই আমার মতো বিএনপির কর্মী নয়। বিদ্যুৎ না থাকলে আমার শৈশবের সুন্দরতম মুহূর্তগুলো মনে পরে আর সাধারণ মানুষের মনে সরকারের প্রতি গালাগাল আসে।’

বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি আরও লিখেছেন, ‘আজকের এই সময় এসে দিনে রাতে বেশীরভাগ সময় বিদ্যুৎ থাকবে না, এটা মেনে নেওয়া যায় না। যদি বিদ্যুৎখাতে বড় কোনো সমস্যা হয় তাহলে সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ জ্বালানী মন্ত্রী-প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলন করে সবাইকে জানান অথবা প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদ থেকে কেউ বিদ্যুৎ সংকটের কথা জানিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করুন।’

বিদ্যুতকে মানুষের মৌলিক প্রয়োজন হিসেবে উল্লেখ করে স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেছেন, ‘বর্তমান যুগে এসে একজন সাধারণ মানুষের বেসিক নিড হচ্ছে স্বাভাবিক বিদ্যুৎ সুবিধা পাওয়া। এটা নিয়ে হেলা ফেলা করার সুযোগ নাই।’

আরও পড়ুন

ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনও অবরুদ্ধ

১২ আগস্ট ২০২৬

রেজা শরীফ রাজনৈতিক পরিচয় প্রকাশ করেই সরকারের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এমন প্রকাশ্য সমালোচনা করায় তার স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সরকারপন্থী একজন রাজনৈতিক কর্মীর মুখে বিদ্যুৎ সংকট নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির প্রসঙ্গ তুলে ধরার বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা।

ছাত্রদললোডশেডিংবরিশাল বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন