Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়ের ভরসা খান এ রউফ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ঝিনাইগাতী

লটকন বাগানে স্বচ্ছল ইউপি মেম্বার

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৭:৩২
লটকন বাগানে স্বচ্ছল ইউপি মেম্বার

মো. হামিদুল্লাহ এলাকায় একজন সফল লটকন চাষি ও অনুকরণীয় কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন, ছবি: আগামীর সময়

শেরপুরের ঝিনাইগাতীর ইউপি সদস্য মো. হামিদুল্লাহর জীবন এখন শুধু একজন জনপ্রতিনিধি পরিচয়ে সীমাবদ্ধ নয়। তিনি এলাকায় একজন সফল লটকন চাষি ও অনুকরণীয় কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।

একসময়ের পতিত ৩৫ শতক জমি এখন তার জীবনের সবচেয়ে বড় সম্পদে পরিণত হয়েছে। আর সেটি হলো একটি লাভজনক লটকন বাগান। এই বাগানই তাকে দিয়েছে আর্থিক সচ্ছলতা, সামাজিক মর্যাদা এবং পরিবারের স্থিতিশীল ভবিষ্যৎ।

মো. হামিদুল্লাহ নলকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুইবারের ইউপি সদস্য।

২০০৭ সালে নরসিংদীতে চাচার বাড়িতে বেড়াতে গিয়ে প্রথম লটকন বাগান দেখে অনুপ্রাণিত হন হামিদুল্লাহ। তখন থেকেই তার মনে বাণিজ্যিকভাবে লটকন চাষের আগ্রহ জন্ম নেয়। ঝিনাইগাতী ফিরে তিনি সিদ্ধান্ত নেন নিজের পতিত জমিকে কাজে লাগাবেন।

পরিকল্পনা অনুযায়ী তিনি নরসিংদীতে চাচা খালেক মেম্বারের কাছ থেকে ১২০টি লটকন চারা সংগ্রহ করেন। ৩৫ শতক জমিতে লটকন চাষ শুরু করলেও শুরুটা ছিল চ্যালেঞ্জিং। সঠিক পরিচর্যার অভাবে মাত্র ৫১টি গাছ টিকে যায়। সেই ব্যর্থতাই তাকে আরও অভিজ্ঞ করে তোলে। আবারও তিনি চারা রোপণ করে পরিচর্যা শুরু করেন।

ধীরে ধীরে তিনি বাগানের পরিচর্যায় মনোযোগ দেন। নিয়মিত পরিশ্রমের মাধ্যমে গাছগুলো বড়ও হতে থাকে। ২০১৪ সাল থেকে গাছে ফল আসা শুরু হলে তার জীবনে আসে প্রথম সাফল্যের স্বাদ। সে বছর স্থানীয় পাইকারদের কাছে চুক্তিভিত্তিক লটকন বিক্রি করে আয় হয় মাত্র ১৬ হাজার টাকা।

পরের বছর উৎপাদন বাড়ায় আয় দাঁড়ায় প্রায় ৪৫ হাজার টাকায়। এর পর থেকে বাগানটি ধীরে ধীরে সম্প্রসারিত হয় এবং উৎপাদনও বৃদ্ধি পেতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তার কৃষি উদ্যোগ একটি লাভজনক প্রকল্পে পরিণত হয়।

২০২০ সালে তার লটকন বাগান থেকে আয় হয় লক্ষাধিক টাকায়। ২০২৫ সালে বিক্রি হয় প্রায় ১ লাখ ৪০ হাজার টাকার লটকন। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১ লাখ ৯০ হাজার টাকায়। ধারাবাহিক এই সফলতাই তাকে এলাকায় একজন মডেল কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিত করেছে।

হামিদুল্লাহ জানান, লটকন বাগানই তার জীবনের মূল ভরসা। এই আয় থেকেই তিনি সংসার চালাচ্ছেন, সন্তানদের লেখাপড়া করিয়েছেন এবং নতুন বাড়ি নির্মাণ করেছেন। তিনি বললেন, এই বাগান আমার জীবন বদলে দিয়েছে।

তার পরিবারও এখন এই সাফল্যের অংশ। তার বড় ছেলে ব্যবসা করছেন। মেজো ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ছোট ছেলে পড়াশোনার পাশাপাশি বাবার কৃষিকাজে সহযোগিতা করছেন।

লটকন চাষ সম্পর্কে অভিজ্ঞতা জানিয়ে তিনি বললেন, গাছ বড় হলে কীটনাশকের ব্যবহার কমে যায়। বছরে ১-২ বার স্প্রে করলেই পোকামাকড় নিয়ন্ত্রণ সম্ভব। তবে ভালো ফলনের জন্য জৈবসার ব্যবহারের ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত তার বাগান পরিদর্শন করেন। দেন প্রয়োজনীয় পরামর্শ। উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেনও বাগান পরিদর্শন করে কৃষি উন্নয়নে দিকনির্দেশনা দেন।

ভারুয়া গ্রামের তরুণ উদ্যোক্তা ও ছাত্রনেতা শরিফুল ইসলামের ভাষ্য, ‘হামিদুল্লাহ মামার এই উদ্যোগ প্রমাণ করে সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে কৃষি থেকেই স্বাবলম্বী হওয়া সম্ভব।’


হামিদুল্লাহ মেম্বারলটকনঝিনাইগাতী
    শেয়ার করুন:
    Advertisement
    অসহায়ের ভরসা খান এ রউফ

    অসহায়ের ভরসা খান এ রউফ

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৯

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫০

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৬

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৩

    জট খুলছে না পাকাচ্ছে

    জট খুলছে না পাকাচ্ছে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩৯

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    ১৩ আগস্ট ২০২৬, ১৪:২২

    সবকিছুর আগে জাতি নির্মাণ করা জরুরি

    সবকিছুর আগে জাতি নির্মাণ করা জরুরি

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৫

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৯

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৮

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৪

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ১৩ আগস্ট ২০২৬, ১৯:২৩

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৩৮

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    ১৩ আগস্ট ২০২৬, ১২:৫৪

    advertiseadvertise